এহসানুল হক রিপন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলীনগর এলাকায় জমি দখল, হয়রানি ও হুমকির অভিযোগে আলী মিয়া ও তাঁর লোকজনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে তেলীনগর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নারী-পুরুষসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় বক্তব্য দেন রহমত আলী ও মো. রোমান মিয়া। তারা বলেন আমাদের জায়গার পরিমান ৮৫ শতক সাবেক দাগ নম্বর ২১২৬ / ২১২৭ / ২১২৮
বতমান দাগ ৭০৭৬ / ৭০৭৭ উল্লেখ ২০০৬ সালে নিম্ন আদালতে ও ২০০৮ সালে জজ কোট থেকে আমরা রায় পেয়েছি । সরকার পতন হওয়ার পর থেকে ইউনিয়ন বিএনপির সহসভাপতি পরিচয় দিয়ে আমাদের উপর হুমকি দিয়ে আসছে।
এ ছাড়া উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, হুমায়ুন কবির, দুলাল মিয়া, জাহাঙ্গীর মিয়া, হারুন মিয়া, আসলাম মিয়া ও মুজিবুর রহমানসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, তালশহর পূর্ব ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে পরিচয় দেওয়া আলী মিয়া ও তাঁর লোকজন তাঁদের কেনা জমিতে অবৈধভাবে দেয়াল ও সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁদের দাবি, প্রায় ৫০ বছর ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। প্রায় ৩০ বছর আগে জমিটি নিয়ে আদালতে মামলা হয়। ওই মামলায় নিম্ন আদালত ও জেলা জজ আদালতে নিজেদের পক্ষে রায় পেয়েছেন বলেও দাবি করেন তাঁরা।
ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের রায় পাওয়ার পরও আলী মিয়া ও তাঁর লোকজন প্রভাব খাটিয়ে তাঁদের জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। আলী মিয়া জোড় পূর্বক জায়গা দখল করে বিক্রয়ের সাইনবোর্ড লাগিয়ে দেন। এ ছাড়া তাঁদের বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। এমনকি এলাকায় বসবাস করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে তাঁরা চরম দুর্ভোগে পড়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের প্রভাব ও হয়রানির কারণে নিজেদের বাড়িঘরেও শান্তিতে বসবাস করতে পারছেন না বলে দাবি করেন তাঁরা।
এ সময় ভুক্তভোগীরা জমির সীমানা নির্ধারণ, নিজেদের জমির দখল ফিরে পাওয়া এবং হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
মানববন্ধন চলাকালীন সময়ে অভিযুক্ত আলী মিয়া বাঁধা প্রদান করেন।
উক্ত জায়গাকে কেন্দ্র করে রক্তক্ষয় সংঘর্ষ হতে পারে বলে এলাকবাসি দাবি করেন।