প্রতিমা বিসর্জনে শ্রীশ্রী রাজ রাজেশ্বরী সার্বজনীন পূজা মন্দির
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাঙ্গরদাহ শ্রীশ্রী রাজ রাজেশ্বরী সার্বজনীন পূজা মন্দিরে আজ ভাবগম্ভীর পরিবেশ ও অশ্রুসজল নয়নে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। বিজয়া দশমীর আমেজ ও আনন্দের পাঠ চুকিয়ে গড়াই নদীর তীরে সমবেত হন হাজারো ভক্ত। বিসর্জনের ঠিক আগ মুহূর্তে গড়াই নদীর ঘাটে দেবী দুর্গার শেষ বিদায়কালে এক অন্যরকম আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বছর ঘুরে আবার মা মর্ত্যে আসবেন—এই শুভ প্রত্যাশা ও প্রার্থনা নিয়ে ভক্তরা সমবেত কণ্ঠে জয়ধ্বনি দেন এবং মা দুর্গাকে বিদায় জানান।