স্টাফ রিপোর্টার
নরসিংদীর বেলাবোতে জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বেলাবো প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার বেলাবো প্রতিনিধি আলমগীর পাঠানের আয়োজনে এবং প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হকের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব , বেলাবো থানার (ওসি) এস এম আমানউল্লাহ, বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মোঃ আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক সুমন ফকির রাজ,বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আ:জলীল, বেলাবো উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ তারেক ফকির, বেলাবো প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ স্বপন মাহমুদ, সহ-সভাপতি আমজাদ হোসেন,যুগ্ন সম্পাদক মকবুল হাসান রজনী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেন,নির্বাহী সদস্য মোঃ দুলাল সরকার, শফিকুল ইসলাম খান,এম এ হালিম, সদস্য ইশতিয়াক আহমেদ এমাদ, মোঃ বাদল মিয়া,দিদার হোসেন পিন্টু, শাহিনূর আক্তার'সহ প্রমুখ।
বক্তারা কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে উত্তরোত্তর সফলতা কামনা করেন।দৈনিক কালবেলা এতো অল্প সময়ে যেভাবে এগিয়ে গেছে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
সভা শেষে অতিথিদেরকে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।