মোশারফ হোসেন নীলু
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বেলাবো সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বেলাবো বাজারে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন তানবীর হাসান রোবেল। মঙ্গলবার (১১ নভেম্বর, ২০২৬) বিকেলে বেলাবো সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং বেলাবো বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি তানভীর হাসান রুবেলের সমর্থনে এই গণসংযোগ করা হয়।
গণসংযোগে সহস্রাধিক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন। তারা বেলাবো বাজারের বিভিন্ন অলিগলি ও ব্যবসা প্রতিষ্ঠানের সর্বস্তরের জন সাধারণ, ভোটার ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তানভীর হাসান রুবেলের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে সমর্থকরা এলাকার চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে এবং জনসেবা নিশ্চিত করতে তানভীর হাসান রুবেলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তানভীর হাসান রুবেল বলেন আল্লাহর রহমতে আপনাদের ভোট ও সমর্থনে যদি আমাকে চেয়ারম্যান পদে জয় লাভ করতে পারি তাহলে সর্বস্তরের জনগণের সুখ দুঃখে পাশে থাকবো এবং বেলাবো সদর ইউনিয়ন পরিষদ কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।