এম আর ওয়াসিম বিশেষ প্রতিনিধি :
ইতালিতে সড়ক দুর্ঘটনায় জুনাইদ আহমেদ (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ২৪ নভেম্বর রাতে দেশটির বারি এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত জুনাইদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার রেনু মিয়ার ছেলে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মামাতো ভাই নিশান মিয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, নিজের স্বপ্ন পূরণের আশায় প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় যান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ ‘ডাঙ্কি’ রুটে ইতালিতে পৌঁছান তিনি। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন কলেজপড়ুয়া এই যুবক।
জানা গেছে, কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ইতালির পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ইতালির পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে
নিহত জুনাইদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার রেনু মিয়ার ছেলে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মামাতো ভাই নিশান মিয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, নিজের স্বপ্ন পূরণের আশায় প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় যান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ ‘ডাঙ্কি’ রুটে ইতালিতে পৌঁছান তিনি। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন কলেজপড়ুয়া এই যুবক।
জানা গেছে, কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ইতালির পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের মামাতো ভাই মিশন হোসেন বলেন, পরিবারের জন্য ভালো কিছু করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। ২৪ নভেম্বর রাতে ইতালিতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তারা দ্রুত জুনাইদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে চান, যাতে তার বাবা-মা শেষবারের মতো ছেলেকে দেখতে পারেন। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চান তারা।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ বলেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। নিহতের পরিবার মরদেহ দেশে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।