October 26, 2026, 9:18 am
শিরোনাম:
টেকনাফে শহীদ শাহজালাল ও ছৈয়দুল আমিনের ১৪তম শাহাদাতবার্ষিকী পালিত ভৈরব পৌরসভার জনসেবা ও অবকাঠামো উন্নয়ন: নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেনের উদ্যোগ, অগ্রগতি ও বাস্তব চ্যালেঞ্জ। বেলাবতে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ)জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ভৈরব পৌরসভার জনসেবা ও অবকাঠামো উন্নয়ন:::::::::ঃ::;::::::::: নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেনের উদ্যোগ, অগ্রগতি ও বাস্তব চ্যালেঞ্জ/ আইজিপির তদারকিতে ছিলো ৩ স্তরের নিরাপত্তা বলয় সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গাপূজা রাজবাড়ীতে ভাবগম্ভীর পরিবেশে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন চাকরির প্রশ্নফাঁস নেটওয়ার্ক পরিচালনাকারী সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ এর আমলনামা ফাঁস পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদ*ক/বিরোধী অভিযান। ৮৪ জনকে আটক , অতিরিক্ত ডিআইজি সংযুক্ত। সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা নিয়ে রংপুরে: প্রধানমন্ত্রী

টেকনাফে শহীদ শাহজালাল ও ছৈয়দুল আমিনের ১৪তম শাহাদাতবার্ষিকী পালিত

Reporter Name

 

কায়সার জুয়েল
বিশেষ  প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বিএনপির জন্য শহীদ পরিবারের দুই সন্তান শহীদ শাহজালাল ও ছৈয়দুল আমিনের আত্মত্যাগ স্মরণে তাঁদের ১৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী গাজীপাড়া এলাকায় শহীদ পরিবারের নিজ বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
বিকেলে একই উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন হ্নীলা ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার সভাপতি নুরুল আমিন চৌধুরী। সভা পরিচালনা করেন ছাত্রদল নেতা শামীম চাকলাদার।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ হাসান ছিদ্দিকী বলেন, বিএনপির জন্য হ্নীলার রঙ্গিখালী গাজীপাড়ার শহীদ শাহজালাল ও ছৈয়দুল আমিনের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি অভিযোগ করেন, প্রায় ১৩ বছর আগে টেকনাফ উপজেলা যুবদলের একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার প্রাক্কালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের অনুসারী সন্ত্রাসীরা তাঁদের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে হত্যা করে। তাঁর দাবি, বর্তমান বিএনপি সরকারের আমলেও শহীদ পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, শহীদদের কবরের স্মৃতি মুছে ফেলতে কবরের ওপর দিয়ে রাস্তা নির্মাণের পাঁয়তারা চলছে এবং মামলার সাক্ষীদের আদালতে গিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি ও অপহরণকারী চক্রসহ সব অপরাধীকে অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে বৈধ পথে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, তাঁরা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চান না।
একই সঙ্গে শহীদ শাহজালাল ও ছৈয়দুল আমিনের কবর স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হ্নীলা ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।
স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন হ্নীলা ইউনিয়ন বিএনপির উত্তর শাখার সাবেক সভাপতি আলী আহমদ মেম্বার, দক্ষিণ শাখার সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী, টেকনাফ উপজেলা শ্রমিকদলের সভাপতি ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক এবং সাবেক ভাইস চেয়ারম্যান মরজিনা আক্তার ছিদ্দিকী, উপজেলা বিএনপি নেতা জামাল সাদেক রিফাত, হোছাইন মুহাম্মদ আনিম, দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, যুবদল নেতা মুহাম্মদ সেলিম, বিএনপি নেতা হেলাল উদ্দিন, শহীদ পরিবারের সন্তান ও যুবদল নেতা মুহাম্মদ শাহ আলম, বিএনপি নেতা জোবাইয়ের ওসমান, আবুল আলম এবং বিএনপি নেত্রী সানজিদা পারভীনসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা শহীদ শাহজালাল ও ছৈয়দুল আমিনের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।