স্টাফ রিপোর্টার
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে।
রবিবার(১৬ আগষ্ট)উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে (হল রুম) এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন
উপজেলা মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান খান,উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ডের সদস্য সচিব আব্দুল খালেক মাষ্টার,বেলাবো প্রেসক্লাবে সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক,সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা সফল মৎস্য চাষি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে বেলাবো উপজেলাকে মৎস্য উৎপাদনে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সফল মৎস্য চাষিদের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেওয়া হয় এবং মৎস্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে তিন জন সফল মৎস চাষীকে সম্মান না স্বারক প্রদান করা হয়