শিবচর ( মাদারীপুর) সংবাদদাতাঃ
মাদারীপুর জেলার শিবচর উপজেলা পৌর মার্কেটে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ হেমায়েত হোসেন খান, শিবচর উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুর ইসলাম খান টিপু শিবচর উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক কামরুজ্জামান মিলন, ছাত্র নেতা ইমতিয়াজ আহাম্মেদ তুরাগ খান, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সজিব খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রুবেল, আহবায়ক সদস্য শিবচর উপজেলা স্বেচ্ছাসেবকদল।
অনুষ্ঠানে বক্তারা মরহুমা খালেদা জিয়ার রুহের আত্নার মাগফিরাত কামনা করেন, তাহার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মরনীয় দিন গুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন,সোহেল রানা বলেন মরহুমা দেশনেত্রী খালেদাজিয়া একটি আবেগি নাম, তার আদর্শের প্রতি আমাদের শ্রদ্বা, একমাত্র জিয়া পরিবারই বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলেন, দেশ বাশির কাছে মরহুমা বেগম খালেদাজিয়া ও বর্তমান প্রধানমন্ত্রি তারেক জিয়ার জন্য দোয়া কামনা করেন।
অন্যান্ন দের মধ্যে উপস্থিত ছিলেন নাদিম বেপারী,উমেদপুর ইউনিয়নের যুবদল নেতা ইকবাল শিকদার,পাচ্চর ইউনিয়ন যুবদল নেতা মহন বেপারি, পরিবহন শ্রমিক নেতা আনিস খান,বিএনপির নেতা আনোয়ার বেপারী