October 2, 2026, 12:53 am
শিরোনাম:
টেকনাফ সমাজসেবা কার্যালয়ে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহে বাধা ভৈরবে ফসলি জমির মাটি কেটে ঢাকায় পাচার, জব্দ ২০ হাজার ঘনফুট মাটিসহ জাহাজ, এক লাখ টাকা জরিমানা  সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট’ স্লোগানে উদযাপিত হলো স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী মিডিয়া পারসোনালিটি” ক্যাটাগরিতে মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পেলেন শামসুল হক মামুন ২৬ বছরে টেকনাফ পৌরসভা: নাগরিক সেবা কোথায়? ভৈরবে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভৈরবে কালিকাপ্রসাদে সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত টেকনাফের পৌরসভার কে কে পাড়ায় মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ

ভৈরবে ফসলি জমির মাটি কেটে ঢাকায় পাচার, জব্দ ২০ হাজার ঘনফুট মাটিসহ জাহাজ, এক লাখ টাকা জরিমানা 

Reporter Name

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে হাওরের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ঢাকায় পাচারের সময় প্রায় ২০ হাজার ঘনফুট মাটিসহ একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জাহাজ মালিকের প্রতিনিধিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভৈরব বাজার জেটিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়ার হাওরের ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে তা জাহাজে করে ঢাকায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিআইডব্লিউটিএ ও উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাটিভর্তি জাহাজটি আটক করা হয়। জাহাজটিতে প্রায় ২০ হাজার ঘনফুট মাটি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত জাহাজ মালিকের প্রতিনিধিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনা করেন ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক।

প্রশাসন সূত্র জানিয়েছে, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতি করে মাটি পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, হাওরের ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ায় একদিকে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে মাটি পরিবহনের কারণে স্থানীয় পরিবেশ ও যোগাযোগব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। অবৈধ মাটি কাটা ও পাচার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।