November 15, 2026, 12:31 am
শিরোনাম:
বেলাবোতে প্রধানমন্ত্রীর পক্ষ হতে এক হাজার কৃষক পেল ধান ও সরিষার বীজ বেলাবোতে তানভীর হাসান রুবেলের সমর্থনে নির্বাচনী গণসংযোগ সাংবাদিক গাজিউল হকের মায়ের মৃত্যুতে বিএমইউজে, ফেনী জেলা কমিটির গভীর শোক বেলাবোতে জাতীয় সমবায় দিবস পালিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা মনোনীত হলেন সমাজসেবক প্রতিবাদী কন্ঠস্বর ছেবর আলম ১৪ বছর পর কক্সবাজারের ক্রাউন প্যাসিফিক হোটেল পরিদর্শনে ডেসটিনি চেয়ারম্যান রফিকুল আমীন ও হোটেলের এমডি খোরশিদ আলম সাভারে দুর্গাপূজার বরাদ্দের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে জিয়ানগরে সুপারি চুরির অভিযোগে ধাওয়া, ভ্যান-সাইকেলের সংঘর্ষে যুবকের পা ভাঙল প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুম সাংবাদিক আব্দুর রহমান খান (ওমর)-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা ‎সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাফিজ আল আসাদ কল্লোলকে দেখতে চায় তৃণমূল

Reporter Name

ঢাকাস্থ টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

 

সোহেল আহমেদ :

ঢাকাস্থ টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার গোলাম নবী এবং মোল্লা বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লাসহ অনেকে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম।

তৌফিকুজ্জামান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন টাইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন এবং সদস্যসচিব অ্যাডভোকেট আজিজুর রহমান।

অনুষ্ঠানে সাইফুল ইসলাম সবুজকে সভাপতি এবং মাহবুব এইচ শাহীনকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল সোসাইটি, ঢাকার ৫১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

পরে ঢাকায় বসবাসরত টাঙ্গাইলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে