October 2, 2026, 10:01 pm
শিরোনাম:
শুল্কমুক্ত মদ রাখায় সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের ৪ অবৈধ গুদাম সিলগালা টেকনাফ সমাজসেবা কার্যালয়ে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহে বাধা ভৈরবে ফসলি জমির মাটি কেটে ঢাকায় পাচার, জব্দ ২০ হাজার ঘনফুট মাটিসহ জাহাজ, এক লাখ টাকা জরিমানা  সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট’ স্লোগানে উদযাপিত হলো স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী মিডিয়া পারসোনালিটি” ক্যাটাগরিতে মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পেলেন শামসুল হক মামুন ২৬ বছরে টেকনাফ পৌরসভা: নাগরিক সেবা কোথায়? ভৈরবে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভৈরবে কালিকাপ্রসাদে সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত টেকনাফের পৌরসভার কে কে পাড়ায় মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ

শুল্কমুক্ত মদ রাখায় সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের ৪ অবৈধ গুদাম সিলগালা

Reporter Name
Oplus_16908288

 

লাল সবুজের দেশ রিপোর্ট :

অননুমোদিত’ ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীররাতে দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ এক যৌথ অভিযানে সেসব সিলগালা করা হয় বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এ অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে ‘গুরুতর অসংগতি’ পাওয়ায় ‘অধিকতর যাচাইয়ের জন্য’ ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়েছে।