October 16, 2026, 12:03 am
শিরোনাম:
পারিবারিক কলহ: শ্যামনগরে ভাতিজার কোপে চাচি নিহত, মা ও চাচাতো ভাই আহত ‎ খাদ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ এপিএস বুলবুল বরখাস্ত ::( পিএ) মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ নোয়াখালীতে শারীরিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ জন। ঢাকা জিপিও র অনিয়ম (পর্ব ২): ওলিউল্লাহর নিয়ন্ত্রণাধীন ‘বিকল্প কাউন্টার’, সিসিটিভি ও ইউজার আইডি ট্র্যাকিংয়ের জোরালো দাবি শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাদারীপুরে ৪৫২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, ব্যস্ত প্রতিমাশিল্পীরা,রংতুলির কাজ শেষ হবে আজ সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির সাংবাদিক মেহেরুল ইসলাম মোহনের ওপর হামলার অভিযোগে বিএমইউজে র কেন্দ্রীয় সভাপতির তীব্র নিন্দা ও প্রতিবাদ সোনারগাঁয়ে অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগ, তদন্ত চেয়ে পৌর প্রশাসকের কাছে আবেদন রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক ফ্ল্যাটে  মৃত্যুর কারখানা! নকল ঔষধের আড়ালে কোটি টাকার মিশন!

নোয়াখালীতে শারীরিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ জন।

Reporter Name

 

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন এলাকায় শারীরিক প্রতিবন্ধী যুবক কবির হোসেন (৩৫)-কে পিটিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় জড়িত ০৪ (চার) আসামিকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, সুধারাম মডেল থানা ও এসআরবি, নোয়াখালীর যৌথ অভিযানে এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, নিহত কবির হোসেন (৩৫), পিতা: মৃত হানিফ, মাতা: কমলা বেগম, সাং- গাইন বাড়ি, ইসলামপুর বাজার সংলগ্ন, ৪নং ওয়ার্ড, ৩নং নোয়াখালী ইউনিয়ন, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন এবং স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারতেন না। তিনি প্রায়ই এলাকায় একা ঘোরাফেরা করতেন। গত ১৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল আনুমানিক ১১:০০ ঘটিকার সময় এজাহারনামীয় বিবাদীরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে।

এ সময় নিহতের মা কমলা বেগম ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে বিবাদীরা তাঁকেও মারধর করে আহত করে। একপর্যায়ে অন্যান্য আসামিরা নাইলনের রশি দিয়ে কবির হোসেনকে বেঁধে দফায় দফায় গুরুতর মারধর করে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, নোয়াখালীতে প্রেরণ করে। ময়নাতদন্তকালে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মুখে রক্তের উপস্থিতি পাওয়া যায়।

পরবর্তীতে পুলিশি তদন্ত, তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। এ ঘটনায় জড়িত এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: ১) মোঃ আলাউদ্দিন মুন্সী (২৮), ২) মোঃ ফারুক উদ্দিন শুভ (২৪), ৩) মোঃ হোসেন (৩৪) এবং ৪) মোঃ তারেক (২৩)।

জব্দকৃত আলামত: হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের টুকরা, গাছের লাঠি ও নাইলনের রশি।

মামলার বিবরণ: নিহতের মা কমলা বেগম (৫২) বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।

নোয়াখালী জেলা পুলিশ অপরাধ দমনে বদ্ধপরিকর। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।