October 8, 2026, 10:07 pm
শিরোনাম:
নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি “সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করুন” শাহজাহানপুরে ফকরুল হ/ত্যা: বোন ও ভগ্নিপতি গ্রেফতার, তিন দিনের রিমান্ড খিলগাঁও থানায় ওসি সাইফুলের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার, মাদক উদ্ধারেও পুলিশের সাফল্য বেলাব উপজেলার সমকাল প্রতিনিধি আব্দুল  জলিলের একমাত্র সন্তান  প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফের হোয়াইক্যংয়ে শীর্স মাদক কারবারী শাহ আলম মেম্বার -শহিদুল্লাহকে ঘিরে চাঞ্চল্য ভৈরব পৌর নির্বাচন ঘিরে সরব রাজনীতি তফসিল ঘোষণার আগেই পোস্টার-ব্যানারে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা মোহাম্মদপুরের সেইন্ট পল চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজি ওজনের প্রাচীন ঘণ্টা উদ্ধার: ওসির তাৎপর্যে ২৪ ঘণ্টার মধ্যে সাফল্য* শুল্কমুক্ত মদ রাখায় সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের ৪ অবৈধ গুদাম সিলগালা টেকনাফ সমাজসেবা কার্যালয়ে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহে বাধা ভৈরবে ফসলি জমির মাটি কেটে ঢাকায় পাচার, জব্দ ২০ হাজার ঘনফুট মাটিসহ জাহাজ, এক লাখ টাকা জরিমানা 

নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি “সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করুন”

Reporter Name

লাল সবুজের দেশ রিপোর্ট :

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আগামী দিনের টেকসই ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে বিভিন্ন ইউনিটে পদায়িত ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের (এএসপি) যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

অতিরিক্ত আইজি (প্রশাসন) জনাব এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অর্থ) জনাব মোঃ আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) জনাব মোঃ মুশফেকুর রহমান, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোঃ সায়েদুর রহমান, অতিরিক্ত আইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) ও নবগঠিত সাইবার পুলিশ ইউনিটের প্রধান জনাব মোঃ ইকবাল হোসেন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআইজি (প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবীর।

৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।