October 17, 2026, 9:52 pm
শিরোনাম:
সাংবাদিক লুৎফুল জামান হত্যার প্রতিবাদে টেকনাফে সাংবাদিকদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক লুৎফুল জামান হত্যার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএমইউজের মানববন্ধন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিএমইউজের মানববন্ধন শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শহীদ চেয়ারম্যানের দাফন সম্পন্ন আজ ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে জয় চৌধুরী ও মৌ খান অভিনীত নতুন সিনেমা ‘স্নেহের বন্ধন পারিবারিক কলহ: শ্যামনগরে ভাতিজার কোপে চাচি নিহত, মা ও চাচাতো ভাই আহত ‎ খাদ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ এপিএস বুলবুল বরখাস্ত ::( পিএ) মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএমইউজের মানববন্ধন

Reporter Name

 

এহসানুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়া

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া মুক্তমঞ্চ এলাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের সরাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রনক খান। বিশেষ বক্তব্য রাখেন তিতাস বার্তার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মতিন সানু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব এহসানুল হক রিপন এবং বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এনামুল হক আরিফ।
এ ছাড়া বক্তব্য রাখেন বিজয় টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক শেখ নাদিম, দৈনিক আজকের বসুন্ধরার বিশেষ প্রতিনিধি কে এম হাবিব উল্লাহ এবং পথিক টিভির স্টাফ রিপোর্টার শারমিন ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক আলী আজম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক নববাণীর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শেখ জুনায়েদ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধ তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের হামলা, নির্যাতন ও হত্যার শিকার হতে হচ্ছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক হত্যার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং কর্মক্ষেত্রে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক আইন বার্তার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ওয়াসেল আহমেদ, দৈনিক আজকের বসুন্ধরার তুষিব আহমেদ, দৈনিক সময়ের কাগজের আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আজকের জনকথার মো. হাফিজুর রহমান পলাশ, বাংলাদেশ টাইমসের মো. সেলিম মাস্টার, দৈনিক ঢাকার আলী ইমাম, দৈনিক মাতৃজগতের মো. রুবেল মিয়া, দৈনিক আমাদের পত্রিকার মো. জহিরুল্লাহ, আজকের সংবাদের মো. শফিকুল ইসলাম বাদল, দৈনিক আমার বার্তার মো. ইসমাইল এবং দৈনিক আজকালের বাংলাদেশের নাহিদ নিয়াজিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উতরাইল বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে বিভিন্ন অপরাধ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে লেখালেখি করতেন তিনি। এর আগে ২০২৫ সালের ১০ নভেম্বরও তিনি হামলার শিকার হয়েছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছিল। সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণ করা ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।