October 16, 2026, 5:35 am
শিরোনাম:
শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শহীদ চেয়ারম্যানের দাফন সম্পন্ন আজ ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে জয় চৌধুরী ও মৌ খান অভিনীত নতুন সিনেমা ‘স্নেহের বন্ধন পারিবারিক কলহ: শ্যামনগরে ভাতিজার কোপে চাচি নিহত, মা ও চাচাতো ভাই আহত ‎ খাদ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ এপিএস বুলবুল বরখাস্ত ::( পিএ) মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ নোয়াখালীতে শারীরিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ জন। ঢাকা জিপিও র অনিয়ম (পর্ব ২): ওলিউল্লাহর নিয়ন্ত্রণাধীন ‘বিকল্প কাউন্টার’, সিসিটিভি ও ইউজার আইডি ট্র্যাকিংয়ের জোরালো দাবি শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাদারীপুরে ৪৫২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, ব্যস্ত প্রতিমাশিল্পীরা,রংতুলির কাজ শেষ হবে আজ সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির সাংবাদিক মেহেরুল ইসলাম মোহনের ওপর হামলার অভিযোগে বিএমইউজে র কেন্দ্রীয় সভাপতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

আজ ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে জয় চৌধুরী ও মৌ খান অভিনীত নতুন সিনেমা ‘স্নেহের বন্ধন

Reporter Name

 

বিজয় কুমার ঘোষ :

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আজ ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে জয় চৌধুরী ও মৌ খান অভিনীত নতুন সিনেমা ‘স্নেহের বন্ধন’। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান এবং প্রযোজনা করেছেন শাহ আলম।
সিনেমাটিতে জয় চৌধুরী ও মৌ খানকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

তাঁদের পাশাপাশি অভিনয় করেছেন চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কাজী হায়াৎ, সৌরভ ফারসী, আঁখি চৌধুরী, শিবা শানু, কাজী জারা ও টায়রাসহ আরও অনেকে। সিনেমাটিতে শিবা শানুকে খলনায়কের চরিত্রে দেখা যাবে।
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিনেমাটি মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

জয় চৌধুরী বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, জয় চৌধুরী ও মৌ খান—দুজনই ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ। তাঁদের অভিনীত নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অন্যদিকে, কাজী হায়াৎ, শিবা শানুসহ অভিজ্ঞ ও নবীন অভিনয়শিল্পীদের উপস্থিতি সিনেমাটিতে ভিন্নমাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।