November 2, 2026, 8:56 pm
শিরোনাম:
‎সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাফিজ আল আসাদ কল্লোলকে দেখতে চায় তৃণমূল ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান চরিত্রে জয় চৌধুরী জিয়া শিশু কিশোর কমিটি গঠন, হারুন সভাপতি, অহিদ সম্পাদক শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘জিয়া স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত ‎ ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিজয়। বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ, বিচ্ছিন্ন ১৮ সংযোগ মঞ্জুরুল হক খানের নেতৃত্বে ফুলবাড়ীয়ায় যুবদলের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা রংপুরে বেওয়ারিশ কুকুরের কাঁমড়ে আহত ১২ ‎অবৈধ ইটভাটার সংবাদের জেরে সাংবাদিককে ‘তুলে আনার’ হুমকি শ্যামনগরের ইউএনওর, সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ ‎

ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান চরিত্রে জয় চৌধুরী

Reporter Name

বিনোদন রিপোর্ট :

ঢাকার অপরাধ দুনিয়ার এক সময়ের ত্রাস পিচ্চি হান্নান। ২০০৪ সালের ২৬ জুন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় শীর্ষ এই সন্ত্রাসী। এবার তাকে নিয়ে টালিউডে তৈরি হচ্ছে সিনেমা। নাম ‘হান্নান’।

এটি নির্মাণ করছেন কলকাতার শুভজিৎ রায় চক্রবর্তী। আর বাণিজ্যিক ঘরানায় নির্মিতব্য এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জয় চৌধুরী। তার সঙ্গে থাকছেন ওপার বাংলার দুই নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক।

তবে ‘হান্নান’ সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ জয় চৌধুরী। জানান, সব কিছু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরই এ বিষয়ে কথা বলতে চান তিনি।

তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সিনেমার বিষয়ে নিশ্চিত করেছেন এর প্রযোজক অরিত্র দাস। তার সঙ্গে যৌথ প্রযোজনায় রয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জোনাস ফিল্মস ইন্টারন্যাশনাল।

অরিত্র বলেন, একদম মশালা সিনেমা যাকে বলে, সেটাই বানাতে চলেছি। রোমান্স আছে, থাকবে ভরপুর অ্যাকশনও।