October 30, 2026, 6:48 am
শিরোনাম:
ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিজয়। বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ, বিচ্ছিন্ন ১৮ সংযোগ মঞ্জুরুল হক খানের নেতৃত্বে ফুলবাড়ীয়ায় যুবদলের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা রংপুরে বেওয়ারিশ কুকুরের কাঁমড়ে আহত ১২ ‎অবৈধ ইটভাটার সংবাদের জেরে সাংবাদিককে ‘তুলে আনার’ হুমকি শ্যামনগরের ইউএনওর, সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ ‎ বেলাবোতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্রসফায়ার মন্তব্য ঘিরে বিতর্ক, নতুন আইজিপি নিয়োগে আলোচনায় ৩ কর্মকর্তা বেলাবোতে   মাদ্রাসা ছাত্র নিখোজ,২০ দিন পেরিলেও মিলেনি সন্ধান , এলাকাবাসীর মানববন্ধন টেকনাফে শহীদ শাহজালাল ও ছৈয়দুল আমিনের ১৪তম শাহাদাতবার্ষিকী পালিত

মঞ্জুরুল হক খানের নেতৃত্বে ফুলবাড়ীয়ায় যুবদলের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

Reporter Name

 

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে ফুলবাড়ীয়া উপজেলা যুবদল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ীয়া কলেজ মাঠে নেতাকর্মীদের সমাগমের মধ্য দিয়ে শোভাযাত্রার সূচনা হয়। উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মঞ্জুরুল হক খানের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ফুলবাড়িয়া উপজেলা যুবদলের আহবায়ক প্রার্থী মঞ্জুরুল হক খান বলেন, যুবসমাজকে সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। আগামী দিনে তারেক রহমানের নির্দেশনায় যুবদলকে আরও এগিয়ে নেওয়া হবে।

এ সময় বিএনপি নেতারা যুবদলের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনটির কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন, বর্তমান সরকারকে সংকটে ফেলতে অদৃশ্য শক্তি কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি অতীতের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যুবদল নেতা মোহাম্মদ মঞ্জুরুল হক খানের অবদানের কথা উল্লেখ করেন।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল ফজল এবং যুবদল নেতা মঞ্জুরুল হক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ