November 5, 2026, 5:08 pm
শিরোনাম:
জিয়ানগরে সুপারি চুরির অভিযোগে ধাওয়া, ভ্যান-সাইকেলের সংঘর্ষে যুবকের পা ভাঙল প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুম সাংবাদিক আব্দুর রহমান খান (ওমর)-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা ‎সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাফিজ আল আসাদ কল্লোলকে দেখতে চায় তৃণমূল ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান চরিত্রে জয় চৌধুরী জিয়া শিশু কিশোর কমিটি গঠন, হারুন সভাপতি, অহিদ সম্পাদক শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘জিয়া স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত ‎ ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিজয়। বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ, বিচ্ছিন্ন ১৮ সংযোগ মঞ্জুরুল হক খানের নেতৃত্বে ফুলবাড়ীয়ায় যুবদলের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

জিয়ানগরে সুপারি চুরির অভিযোগে ধাওয়া, ভ্যান-সাইকেলের সংঘর্ষে যুবকের পা ভাঙল

Reporter Name

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে সুপারি চুরির অভিযোগে হাচান শেখ (২৮) নামে এক যুবককে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় পালানোর চেষ্টা করতে গিয়ে ভ্যান ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। এতে তাঁর একটি পা ভেঙে গেছে বলে জানা গেছে।
আহত হাচান শেখ উপজেলার চরগাজীপুর এলাকার চান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাড়েরহাট এলাকার চরগাজীপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার জাকির হোসেন, মধু খান ও মিজান খানের বাগান থেকে দীর্ঘদিন ধরে সুপারি চুরির অভিযোগ রয়েছে হাচান শেখের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে সুপারি নিয়ে ভ্যানে করে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে ধাওয়া করেন। এ সময় দ্রুতগতিতে ভ্যান চালিয়ে পালানোর চেষ্টা করলে শাহাদাত খার বাড়ির সামনের রাস্তার মোড়ে একটি সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠান।