জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে সুপারি চুরির অভিযোগে হাচান শেখ (২৮) নামে এক যুবককে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় পালানোর চেষ্টা করতে গিয়ে ভ্যান ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। এতে তাঁর একটি পা ভেঙে গেছে বলে জানা গেছে।
আহত হাচান শেখ উপজেলার চরগাজীপুর এলাকার চান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাড়েরহাট এলাকার চরগাজীপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার জাকির হোসেন, মধু খান ও মিজান খানের বাগান থেকে দীর্ঘদিন ধরে সুপারি চুরির অভিযোগ রয়েছে হাচান শেখের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে সুপারি নিয়ে ভ্যানে করে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে ধাওয়া করেন। এ সময় দ্রুতগতিতে ভ্যান চালিয়ে পালানোর চেষ্টা করলে শাহাদাত খার বাড়ির সামনের রাস্তার মোড়ে একটি সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠান।