October 1, 2026, 10:06 pm
শিরোনাম:
টেকনাফ সমাজসেবা কার্যালয়ে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহে বাধা ভৈরবে ফসলি জমির মাটি কেটে ঢাকায় পাচার, জব্দ ২০ হাজার ঘনফুট মাটিসহ জাহাজ, এক লাখ টাকা জরিমানা  সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট’ স্লোগানে উদযাপিত হলো স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী মিডিয়া পারসোনালিটি” ক্যাটাগরিতে মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পেলেন শামসুল হক মামুন ২৬ বছরে টেকনাফ পৌরসভা: নাগরিক সেবা কোথায়? ভৈরবে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভৈরবে কালিকাপ্রসাদে সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত টেকনাফের পৌরসভার কে কে পাড়ায় মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ

টেকনাফ সমাজসেবা কার্যালয়ে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহে বাধা

Reporter Name

 

কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনিয়ম-দুর্নীতি, সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধা, অসৌজন্যমূলক আচরণ ও হুমকির অভিযোগ উঠেছে ইউনিয়ন সমাজকর্মী ফজলুল করিমের বিরুদ্ধে।
সাংবাদিকদের অভিযোগ, সরকারি দপ্তরে সাধারণ মানুষের সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম, হয়রানি কিংবা দালালচক্রের সম্পৃক্ততার অভিযোগ থাকলে তা যাচাই করে সংবাদ প্রকাশের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করা গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব। কিন্তু এসব বিষয়ে জানতে গেলে ইউনিয়ন সমাজকর্মী ফজলুল করিম সাংবাদিকদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন এবং তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে তথ্য জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা সাংবাদিকদের প্রয়োজনীয় সহযোগিতা না করে উল্টো তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে সাংবাদিকদের লাঞ্ছিত ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় কয়েকজন সেবাপ্রার্থীও দাবি করেছেন, সমাজসেবা কার্যালয়ে সরকারি বিভিন্ন সুবিধা ও সেবা নিতে গিয়ে তাদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সাংবাদিকরা তথ্য সংগ্রহের উদ্যোগ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গেছে।
সাংবাদিকদের অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের প্রশ্নের উত্তর দেওয়া এবং তথ্য প্রদান করা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বের অংশ। সেখানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা কিংবা হুমকি দেওয়া হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে।
এদিকে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। তাদের মতে, অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সমাজসেবা কার্যালয়ে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ, দালালচক্রের দৌরাত্ম্য নির্মূল এবং সরকারি সেবা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
তবে এসব অভিযোগের বিষয়ে ইউনিয়ন সমাজকর্মী ফজলুল করিমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত টেকনাফ উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ বলেন, আমার অফিসে দালল এবং সাংবাদিকদের হেনস্তাকারী ইউনিয়ন সমাজকর্মী ফজলুল করিমের বিরুদ্ধে উঠা অভিযোগ ইউএনও সাথে কথা বলে ব্যবস্হা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহী নেওয়াজ বলেন, খবর নিয়ে
তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, কোনো সরকারি দপ্তরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলে সেটি তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।