October 14, 2026, 10:40 pm
শিরোনাম:
খাদ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ এপিএস বুলবুল বরখাস্ত ::( পিএ) মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ নোয়াখালীতে শারীরিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ জন। ঢাকা জিপিও র অনিয়ম (পর্ব ২): ওলিউল্লাহর নিয়ন্ত্রণাধীন ‘বিকল্প কাউন্টার’, সিসিটিভি ও ইউজার আইডি ট্র্যাকিংয়ের জোরালো দাবি শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাদারীপুরে ৪৫২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, ব্যস্ত প্রতিমাশিল্পীরা,রংতুলির কাজ শেষ হবে আজ সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির সাংবাদিক মেহেরুল ইসলাম মোহনের ওপর হামলার অভিযোগে বিএমইউজে র কেন্দ্রীয় সভাপতির তীব্র নিন্দা ও প্রতিবাদ সোনারগাঁয়ে অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগ, তদন্ত চেয়ে পৌর প্রশাসকের কাছে আবেদন রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক ফ্ল্যাটে  মৃত্যুর কারখানা! নকল ঔষধের আড়ালে কোটি টাকার মিশন! নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি “সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করুন”

মাদারীপুরে ৪৫২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, ব্যস্ত প্রতিমাশিল্পীরা,রংতুলির কাজ শেষ হবে আজ

Reporter Name

মোঃ আবুল খায়ের খান, শিবচর (মাদারীপুর) থেকেঃ

শারদীয় দুর্গোৎসব ঘিরে মাদারীপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ, রং করা ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাঁদের কর্মযজ্ঞ। অন্যদিকে উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।এ বছর মাদারীপুরের পাঁচটি উপজেলায় ৪৫২টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পূজামণ্ডপ রাজৈর উপজেলায়। উপজেলা-ভিত্তিক হিসাব অনুযায়ী, রাজৈরে ২৭১টি, মাদারীপুর সদরে ৭৩টি, শিবচরে ৪৬টি, ডাসারে ৩৯টি এবং কালকিনিতে ২৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এ বছর জেলায় ১১টি মণ্ডপ বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।পূজাকে সামনে রেখে মণ্ডপগুলোতে চলছে প্রতিমা নির্মাণের শেষ পর্যায়ের কাজ। কোথাও প্রতিমায় রং করা হচ্ছে, কোথাও চলছে অলংকরণ ও সাজসজ্জা। দেবী দুর্গা ও তাঁর পরিবারের প্রতিমাগুলোকে পূর্ণাঙ্গ রূপ দিতে ব্যস্ত কারিগরেরা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করছেন তাঁরা।প্রতিমা তৈরির কারিগর অমল বোস বলেন, “এখন কাজের খুব চাপ। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। মাটির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমায় রং করা ও সাজসজ্জার কাজ চলছে। আশা করছি, খুব শিগগিরই সব কাজ শেষ করতে পারব।”বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রাণতোষ মণ্ডল বলেন, “প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাদারীপুরের সংসদ সদস্যরা, স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা পূজার সার্বিক খোঁজখবর রাখছেন এবং সহযোগিতা করছেন। আমরা আশা করি, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারব। মা দুর্গা সবার প্রতি আশীর্বাদ বর্ষণ করুন। মাদারীপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।”এদিকে দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজারী, আয়োজক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা মতবিনিময় করেছে প্রশাসন।মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ সদস্যদের পাশাপাশি মোবাইল টিম দায়িত্ব পালন করবে। এ ছাড়া সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রাখা হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক থাকবে।আয়োজকদের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের মধ্য দিয়ে জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
সরকারি নিরাপত্তার পাশাপাশি স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রত্যেক টি মন্ডপের জন্য সেচ্ছাসেবী টিম গঠনের কাজ শুর করেছে, এব্যাপারে শিবচর উপজেলা বিএনপির সদস্য শচীব মোঃ সোহেল রানা বলেন শিবচর উপজেলার ৪৬ টি পূজা মন্ডপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল যুবদলের নেতাকর্মী সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে আশাকরি অন্যান্ন বছরের তুলনায় এবার উৎসব মূখর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব পালন করবে।