October 16, 2026, 12:56 am
শিরোনাম:
পারিবারিক কলহ: শ্যামনগরে ভাতিজার কোপে চাচি নিহত, মা ও চাচাতো ভাই আহত ‎ খাদ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ এপিএস বুলবুল বরখাস্ত ::( পিএ) মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ নোয়াখালীতে শারীরিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ জন। ঢাকা জিপিও র অনিয়ম (পর্ব ২): ওলিউল্লাহর নিয়ন্ত্রণাধীন ‘বিকল্প কাউন্টার’, সিসিটিভি ও ইউজার আইডি ট্র্যাকিংয়ের জোরালো দাবি শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাদারীপুরে ৪৫২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, ব্যস্ত প্রতিমাশিল্পীরা,রংতুলির কাজ শেষ হবে আজ সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির সাংবাদিক মেহেরুল ইসলাম মোহনের ওপর হামলার অভিযোগে বিএমইউজে র কেন্দ্রীয় সভাপতির তীব্র নিন্দা ও প্রতিবাদ সোনারগাঁয়ে অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগ, তদন্ত চেয়ে পৌর প্রশাসকের কাছে আবেদন রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক ফ্ল্যাটে  মৃত্যুর কারখানা! নকল ঔষধের আড়ালে কোটি টাকার মিশন!

খাদ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ এপিএস বুলবুল বরখাস্ত ::( পিএ) মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ

Reporter Name
Oplus_16908288

সোহেল আহমেদ :

খাদ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের মাঠ পর্যায়ে ও প্রশাসনে এপিএস আবদুল আউয়াল বুলবুলসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের অপকর্ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির তথ্যাবলি সংবলিত বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হলো:

এপিএস আবদুল আউয়াল বুলবুলের ক্ষমতার অপব্যবহার ও স্থানীয় তদারকির বলয় তৈরি অগোচরে সফরসূচি ও পরিদর্শনের ক্ষমতা প্রদর্শন:

খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদামে সরকারি সফরসূচি তৈরি করে তা তদারকি করতে যান তাঁর এপিএস মো. আবদুল আউয়াল বুলবুল। মন্ত্রীর অনুপস্থিতি ও অনুমতি না থাকা সত্ত্বেও সফরটিতে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করা হয়।

সরকারি সম্পদের অনুচিত ব্যবহার:

এপিএসের সফরকে কেন্দ্র করে ঢাকার মোহাম্মদপুরের নিজ বাসভবন থেকে যাতায়াত, ফুয়েল বরাদ্দসহ যানবাহনের জ্বালানি নিশ্চিতে খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককে অনুলিপি পাঠানো হয়।

প্রভাব বিস্তার ও তদবিরের বলয় গঠন:

অনুসন্ধান সূত্রে জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই আবদুল আউয়াল নিজের এলাকা মানিকগঞ্জসহ মাঠপর্যায়ের বিভিন্ন দপ্তর ও প্রশাসনিক শাখায় ক্ষমতার দাপট দেখিয়ে স্বজনপ্রীতি ও প্রশাসনিক তদবিরের নিজস্ব বলয় গড়ে তোলার অপচেষ্টা চালিয়েছিলেন।

সহযোগীদের নোটিশ ও অব্যাহতি: এ অনিয়মের ঘটনায় এপিএস আবদুল আউয়াল বুলবুলকে দায়িত্ব থেকে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয় এবং সফরসূচি তৈরিতে প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) প্রদান করা হয়।

বিস্তারিত আসছে :