October 19, 2026, 1:08 am
শিরোনাম:
এপিএসের পর এবার ব্যক্তিগত কর্মকর্তাকেও সরালেন খাদ্যমন্ত্রী সাংবাদিক লুৎফুল জামান হত্যার প্রতিবাদে টেকনাফে সাংবাদিকদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক লুৎফুল জামান হত্যার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএমইউজের মানববন্ধন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিএমইউজের মানববন্ধন শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শহীদ চেয়ারম্যানের দাফন সম্পন্ন আজ ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে জয় চৌধুরী ও মৌ খান অভিনীত নতুন সিনেমা ‘স্নেহের বন্ধন পারিবারিক কলহ: শ্যামনগরে ভাতিজার কোপে চাচি নিহত, মা ও চাচাতো ভাই আহত ‎

এপিএসের পর এবার ব্যক্তিগত কর্মকর্তাকেও সরালেন খাদ্যমন্ত্রী

Reporter Name
Oplus_16908288

 

সোহেল আহমেদ :

খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরে খাদ্যগুদাম পরিদর্শনের সূচি তৈরির দায়ে এবার প্রতিমন্ত্রীর দপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।

মন্ত্রীর নির্দেশে শনিবার (১৭ অক্টোবর) এক অফিস আদেশে তাকে সরিয়ে দেওয়া হয়।

সফরসূচিতে ঢাকার মোহাম্মদপুরে আবদুল আওয়ালের নিজের বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরার কর্মসূচি উল্লেখ করা হয়। সফরের বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশের অনুলিপি দেওয়া হয়।

জ্বালানির ব্যবস্থা করতে অনুলিপি পাঠানো হয় খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও গিয়েছিলেন বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রের ভাষ্য, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী আফরোজা খানম কিছুই জানতেন না।
বিষয়টি জানার পর তিনি ক্ষুব্ধ ও বিব্রত হন। এরপর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এবার তাকেও সরিয়ে দেওয়া হলো।