স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক। দেশের সকল নাগরিকের ধর্মীয় উৎসব নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সরকার এবং দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।সোমবার(১৯ অক্টোবর) রাতে বেলাবো উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের
শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন কালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি সম্প্রীতি বজায় রেখে সবাইকে শারদীয় উৎসব উদযাপনের আহ্বান জানান। তিনি বলেন আমরা সকলে মিলে দেশ স্বাধীন করেছি, ধর্মীয় ভেদাভেদ বলতে কিছু নেই। আপনার আপনাদের ধর্মিয় উৎসব নির্দ্বিধায় পালন করবেন।আমরা যত দিন দায়িত্বে থাকবো আপনাদের সর্ব দিক দিয়ে নিরাপত্তা ও সহযোগিতা দিয়ে যাব। পরিদর্শনকালে তিনি উপজেলার সকল পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নেন।পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এর আগে ১৭ অক্টোবর মন্ত্রী বেলাবো উপজেলার ২৬টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন এবং আজ বেলাবো মেস্ত্রী বাড়ি পুজা মন্ডপের রাস্তা পাকা করন, শ্মশানঘাট ও মন্ডপ নির্মাণে পাঁচ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব,বেলাবো থানা অফিসার ইনচার্জ এস.এম আমান উল্লাহ,যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান,বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আতাউর রহমান বাচ্চু,ছাত্রদল সভাপতি আশিক সুজন মামুন,সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।