মোশারফ হোসেন নীলু
নরসিংদীর বেলাবোতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বেলাবো উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মো. আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সুমন ফকির রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহসান হাবীব বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ. কাদের জলিল, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রতন মিয়া, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে, দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।