October 30, 2026, 7:30 am
শিরোনাম:
ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিজয়। বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ, বিচ্ছিন্ন ১৮ সংযোগ মঞ্জুরুল হক খানের নেতৃত্বে ফুলবাড়ীয়ায় যুবদলের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা রংপুরে বেওয়ারিশ কুকুরের কাঁমড়ে আহত ১২ ‎অবৈধ ইটভাটার সংবাদের জেরে সাংবাদিককে ‘তুলে আনার’ হুমকি শ্যামনগরের ইউএনওর, সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ ‎ বেলাবোতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্রসফায়ার মন্তব্য ঘিরে বিতর্ক, নতুন আইজিপি নিয়োগে আলোচনায় ৩ কর্মকর্তা বেলাবোতে   মাদ্রাসা ছাত্র নিখোজ,২০ দিন পেরিলেও মিলেনি সন্ধান , এলাকাবাসীর মানববন্ধন টেকনাফে শহীদ শাহজালাল ও ছৈয়দুল আমিনের ১৪তম শাহাদাতবার্ষিকী পালিত

বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name

 

মোশারফ হোসেন নীলু
নরসিংদীর বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে এই সভা অনুষ্ঠিত হয়।
আজ (২৯ অক্টোবর), বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এসব সামাজিক ব্যাধি দূরীকরণে প্রশাসনের পাশাপাশি সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব এম এ কাদির জলিল, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার,
বেলাবো থানা অফিসার ইনচার্জ(তদন্ত) সরল মুরমু
এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির জহিরুল ইসলাম।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নিয়ে উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়নে নিজ নিজ মতামত ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।