November 1, 2026, 10:16 am
শিরোনাম:
জিয়া শিশু কিশোর কমিটি গঠন, হারুন সভাপতি, অহিদ সম্পাদক শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘জিয়া স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত ‎ ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিজয়। বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ, বিচ্ছিন্ন ১৮ সংযোগ মঞ্জুরুল হক খানের নেতৃত্বে ফুলবাড়ীয়ায় যুবদলের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা রংপুরে বেওয়ারিশ কুকুরের কাঁমড়ে আহত ১২ ‎অবৈধ ইটভাটার সংবাদের জেরে সাংবাদিককে ‘তুলে আনার’ হুমকি শ্যামনগরের ইউএনওর, সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ ‎ বেলাবোতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্রসফায়ার মন্তব্য ঘিরে বিতর্ক, নতুন আইজিপি নিয়োগে আলোচনায় ৩ কর্মকর্তা

জিয়া শিশু কিশোর কমিটি গঠন, হারুন সভাপতি, অহিদ সম্পাদক

Reporter Name

মোশারফ হোসেন নীলু
জিয়া শিশু-কিশোর সংগঠনের বেলাবো উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে হারুন-অর-রশিদ কে সভাপতি এবং অহিদুজ্জামান (অহিদ) কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নরসিংদী জেলা কমিটি কর্তৃক অনুমোদিত ১০১ সদস্য বিশিষ্ট কমিটির মাঝে বিভিন্ন দায়িত্ব প্রদান করা হয়েছে।

জিয়া শিশু কিশোর সংগঠন নরসিংদী জেলা কার্যকরী সভাপতি হাসিব হায়দার (সোহারাব) এবং সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মুহাম্মদ আনোয়ার হোসেনের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন পত্রে বেলাবো উপজেলা শাখার নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ও পদ উল্লেখ করা হয়েছে।

এদিকে বেলাবো উপজেলা পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবনিযুক্ত নেতারা। এক প্রতিক্রিয়ায় তারা জিয়া শিশু-কিশোর সংগঠনের নরসিংদী জেলা শাখার সভাপতি হাসিব হায়দার (সোহারাব) এবং সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মুহাম্মদ আনোয়ার হোসেন’সহ জেলার সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবনিযুক্ত সভাপতি হারুন-অর-রশিদ বলেন,নরসিংদী জেলা নেতৃত্ব আমার ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, তা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করবো। বেলাবো উপজেলা জিয়া শিশু-কিশোর সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
একই সাথে নব নিযুক্ত সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদও সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নবগঠিত বেলাবো উপজেলা কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনে সংগঠনের নরসিংদী জেলা নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।