November 5, 2026, 8:19 pm
শিরোনাম:
১৪ বছর পর কক্সবাজারের ক্রাউন প্যাসিফিক হোটেল পরিদর্শনে ডেসটিনি চেয়ারম্যান রফিকুল আমীন ও হোটেলের এমডি খোরশিদ আলম সাভারে দুর্গাপূজার বরাদ্দের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে জিয়ানগরে সুপারি চুরির অভিযোগে ধাওয়া, ভ্যান-সাইকেলের সংঘর্ষে যুবকের পা ভাঙল প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুম সাংবাদিক আব্দুর রহমান খান (ওমর)-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা ‎সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাফিজ আল আসাদ কল্লোলকে দেখতে চায় তৃণমূল ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান চরিত্রে জয় চৌধুরী জিয়া শিশু কিশোর কমিটি গঠন, হারুন সভাপতি, অহিদ সম্পাদক শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘জিয়া স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত ‎ ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিজয়। বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪ বছর পর কক্সবাজারের ক্রাউন প্যাসিফিক হোটেল পরিদর্শনে ডেসটিনি চেয়ারম্যান রফিকুল আমীন ও হোটেলের এমডি খোরশিদ আলম

Reporter Name

 

সাড়ে ৮ লাখ বিনিয়োগকারীর সম্পদ রক্ষায় নতুন আশার সঞ্চার, অসমাপ্ত কাজ শুরুর প্রত্যাশা

লাল সবুজের দেশ রিপোর্ট :

দীর্ঘ ১৪ বছর পর কক্সবাজারের ঐতিহাসিক সম্পদ ক্রাউন প্যাসিফিক বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট সরেজমিনে পরিদর্শন করেছেন ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল আমীন। আজ তাঁর এই স্বশরীরে পরিদর্শনকে কেন্দ্র করে ডেসটিনি পরিবারের সদস্য, স্থানীয় ক্রেতা, পরিবেশক ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. খোরশেদ আলম এ সময় উপস্থিত ছিলেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর হোটেলটির সঙ্গে সংশ্লিষ্ট সম্পদ ও কার্যক্রম পরিদর্শনের সুযোগ সৃষ্টি হওয়ায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তিনি বলেন, ইনশাআল্লাহ, আবারও এই হোটেলের অসমাপ্ত কাজ শুরু হবে। হোটেলটি নতুনভাবে কার্যক্রমে ফিরে আসবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ডেসটিনি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট সাড়ে আট লাখ বিনিয়োগকারীর স্বার্থ ও সম্পদ রক্ষার প্রত্যয় নিয়ে রফিকুল আমীনের এই পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন ডেসটিনি পরিবারের সদস্যরা। দীর্ঘদিনের প্রতীক্ষা, অনিশ্চয়তা ও নানা প্রতিবন্ধকতার পর তাঁর সরাসরি উপস্থিতি সংশ্লিষ্টদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

স্থানীয় ক্রেতা, পরিবেশক ও বিনিয়োগকারীদের কাছে এই পরিদর্শন কেবল একটি হোটেল পরিদর্শন নয়; বরং দীর্ঘদিনের প্রত্যাশা, বিনিয়োগের সুরক্ষা এবং অসমাপ্ত প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশাবাদী হওয়ার একটি উপলক্ষ।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ক্রাউন প্যাসিফিক বিচ হোটেল অ্যান্ড রিসোর্টের অসমাপ্ত কাজ পুনরায় শুরু হলে কক্সবাজারের পর্যটন খাতের পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায়ও ইতিবাচক অগ্রগতি হতে পারে।

দীর্ঘ ১৪ বছর পর এই ঐতিহাসিক সম্পদ পরিদর্শনের মধ্য দিয়ে ডেসটিনি পরিবারের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে—এমন প্রত্যাশা এখন সংশ্লিষ্ট সবার।