November 10, 2026, 4:04 pm
শিরোনাম:
সাংবাদিক গাজিউল হকের মায়ের মৃত্যুতে বিএমইউজে, ফেনী জেলা কমিটির গভীর শোক বেলাবোতে জাতীয় সমবায় দিবস পালিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা মনোনীত হলেন সমাজসেবক প্রতিবাদী কন্ঠস্বর ছেবর আলম ১৪ বছর পর কক্সবাজারের ক্রাউন প্যাসিফিক হোটেল পরিদর্শনে ডেসটিনি চেয়ারম্যান রফিকুল আমীন ও হোটেলের এমডি খোরশিদ আলম সাভারে দুর্গাপূজার বরাদ্দের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে জিয়ানগরে সুপারি চুরির অভিযোগে ধাওয়া, ভ্যান-সাইকেলের সংঘর্ষে যুবকের পা ভাঙল প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুম সাংবাদিক আব্দুর রহমান খান (ওমর)-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা ‎সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাফিজ আল আসাদ কল্লোলকে দেখতে চায় তৃণমূল ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান চরিত্রে জয় চৌধুরী জিয়া শিশু কিশোর কমিটি গঠন, হারুন সভাপতি, অহিদ সম্পাদক

বেলাবোতে জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name

স্টাপ রিপোর্টার
“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলাবো উপজেলা সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগমের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক মোহাম্মদ মনির হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক,বেলাবো উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদুল আলম,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব আলম,বেলাবো প্রেসক্লাবের অর্থ সম্পাদক আলমগীর পাঠান, সদস্য বাদল মিয়া’সহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্যোক্তা তৈরি এবং মানুষের জীবনমান উন্নয়নে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।