November 8, 2026, 4:01 pm
শিরোনাম:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা মনোনীত হলেন সমাজসেবক প্রতিবাদী কন্ঠস্বর ছেবর আলম ১৪ বছর পর কক্সবাজারের ক্রাউন প্যাসিফিক হোটেল পরিদর্শনে ডেসটিনি চেয়ারম্যান রফিকুল আমীন ও হোটেলের এমডি খোরশিদ আলম সাভারে দুর্গাপূজার বরাদ্দের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে জিয়ানগরে সুপারি চুরির অভিযোগে ধাওয়া, ভ্যান-সাইকেলের সংঘর্ষে যুবকের পা ভাঙল প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুম সাংবাদিক আব্দুর রহমান খান (ওমর)-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা ‎সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাফিজ আল আসাদ কল্লোলকে দেখতে চায় তৃণমূল ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান চরিত্রে জয় চৌধুরী জিয়া শিশু কিশোর কমিটি গঠন, হারুন সভাপতি, অহিদ সম্পাদক শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘জিয়া স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত ‎ ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিজয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা মনোনীত হলেন সমাজসেবক প্রতিবাদী কন্ঠস্বর ছেবর আলম

Reporter Name

 

টেকনাফ প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন টেকনাফের বিশিষ্ট সমাজসেবক, জনবান্ধব ব্যক্তিত্ব ও প্রতিবাদী কণ্ঠস্বর ছেবর আলম।

রোববার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে মনোনীত করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা বলেন, ছেবর আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সমাজের অসংগতি, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী ভূমিকা স্থানীয়ভাবে পরিচিত। তাঁর মতো একজন সমাজসচেতন ব্যক্তিত্বকে সংগঠনের উপদেষ্টা হিসেবে পেয়ে বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় ছেবর আলম বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সামনে তুলে ধরেন। তাঁদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা এবং যেকোনো আপদে-বিপদে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আমি সবসময় সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করব।

তিনি আরও বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পাশে থেকে কাজ করতে চান।

এদিকে ছেবর আলমকে উপদেষ্টা হিসেবে মনোনীত করায় বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর পরামর্শ, সহযোগিতা ও দিকনির্দেশনায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সাংবাদিকদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

ছেবর আলমের এ মনোনয়নকে কেন্দ্র করে টেকনাফের সাংবাদিক মহলে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।