November 10, 2026, 4:04 pm
শিরোনাম:
সাংবাদিক গাজিউল হকের মায়ের মৃত্যুতে বিএমইউজে, ফেনী জেলা কমিটির গভীর শোক বেলাবোতে জাতীয় সমবায় দিবস পালিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা মনোনীত হলেন সমাজসেবক প্রতিবাদী কন্ঠস্বর ছেবর আলম ১৪ বছর পর কক্সবাজারের ক্রাউন প্যাসিফিক হোটেল পরিদর্শনে ডেসটিনি চেয়ারম্যান রফিকুল আমীন ও হোটেলের এমডি খোরশিদ আলম সাভারে দুর্গাপূজার বরাদ্দের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে জিয়ানগরে সুপারি চুরির অভিযোগে ধাওয়া, ভ্যান-সাইকেলের সংঘর্ষে যুবকের পা ভাঙল প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুম সাংবাদিক আব্দুর রহমান খান (ওমর)-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা ‎সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাফিজ আল আসাদ কল্লোলকে দেখতে চায় তৃণমূল ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান চরিত্রে জয় চৌধুরী জিয়া শিশু কিশোর কমিটি গঠন, হারুন সভাপতি, অহিদ সম্পাদক

সাংবাদিক গাজিউল হকের মায়ের মৃত্যুতে বিএমইউজে, ফেনী জেলা কমিটির গভীর শোক

Reporter Name

 

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে), ফেনী জেলা কমিটির সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ কণ্ঠের ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক গাজিউল হকের মা জেবুন নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির জেলা কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

রোববার (৮ নভেম্বর) বাদ জোহর ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের নিজ বাড়ি ছাদু মিঞা বাড়িতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিএমইউজে, ফেনী জেলা কমিটির সভাপতি মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান। এ সময় তাঁরা সহকর্মী সাংবাদিক গাজিউল হকের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামীর নাম মরহুম সাইদুল হক।

বিএমইউজে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।