November 19, 2026, 8:54 pm
শিরোনাম:
ভৈরবে পলিথিনের কাঁচামাল কারখানায় দুর্ঘটনা, নারী শ্রমিক নিহত স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ভৈরবে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বেলাবোতে প্রধানমন্ত্রীর পক্ষ হতে এক হাজার কৃষক পেল ধান ও সরিষার বীজ বেলাবোতে তানভীর হাসান রুবেলের সমর্থনে নির্বাচনী গণসংযোগ সাংবাদিক গাজিউল হকের মায়ের মৃত্যুতে বিএমইউজে, ফেনী জেলা কমিটির গভীর শোক বেলাবোতে জাতীয় সমবায় দিবস পালিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা মনোনীত হলেন সমাজসেবক প্রতিবাদী কন্ঠস্বর ছেবর আলম ১৪ বছর পর কক্সবাজারের ক্রাউন প্যাসিফিক হোটেল পরিদর্শনে ডেসটিনি চেয়ারম্যান রফিকুল আমীন ও হোটেলের এমডি খোরশিদ আলম সাভারে দুর্গাপূজার বরাদ্দের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে

ভৈরবে পলিথিনের কাঁচামাল কারখানায় দুর্ঘটনা, নারী শ্রমিক নিহত

Reporter Name

 

এম আর ওয়াসিম বিশেষ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে আফরিন সুলতানা নামক একটি পলিথিনের কাঁচামাল উৎপাদন কারখানায় কাজ করার সময় মেশিনে কাপড় পেঁচিয়ে রত্না বেগম (২৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ১৯ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের তাঁতারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রত্না বেগমের স্বামী সজীব মিয়াও ভৈরবের অন্য একটি পলিথিন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। নিহত রত্না বেগম কুমিল্লা জেলার মুরাদনগর থানার রামচন্দ্রপুরের বাসিন্দা। এ দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে।