স্টাফ রিপোর্টার
নরসিংদীর বেলাবোতে প্রধানমন্ত্রী তারেক রহমানোর পক্ষ থেকে গরিব ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার(১৪ নভেম্বর)সকালে উপজেলার বেলাবো সরকারি পাইলট মর্ডাণ মডেল হাই স্কুল মাঠে এই বীজ বিতরণ করা হয়। উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে আগত প্রায় ১ হাজার কৃষকদের মাঝে ১০ কেজি করে উন্নত বোরো ধানের বীজ ও ১ কেজি সরিষার বীজ বিতরণ করা হয়।
বেলাবো সরকারি পাইলট মর্ডাণ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষের সভাপতিত্বে এবং বেলাবো উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহবায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের সদস্য সচিব ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতিউর রহমান, বেলাবো উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহিবুর রহমান সিদ্দিকী,জেলা বিএনপির সদস্য শাজাহান মিয়া,
নরসিংদী জেলা কৃষকদের সদস্য মোঃ নাজিম উদ্দীন ভূইয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক সোহরাফ হোসেন টিটুসহ এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান বক্তা কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন,
প্রান্তিক কৃষকদের সহায়তা ও কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ হতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফলন পাবেন। এতে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষির সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।