November 23, 2026, 5:16 pm
শিরোনাম:
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের দুদকের পিপি হলেন টেকনাফের কৃতী সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী ভৈরবে এসআরবি-১৪ এর অভিযানে ৮৬৫ বোতল ভারতীয় (Eskuf) সিরাপ উদ্ধার সহ মাদক কারবারী আটক, ভৈরবে পুত্রের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ মার্চে কবরে শায়িত, নভেম্বরে সন্ত্রাসবিরোধী মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা মেরিন ড্রাইভে শেখ হাসিনার নির্দেশে শত শত মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে: শাহজাহান চৌধুরী এমপি ভৈরবে পলিথিনের কাঁচামাল কারখানায় দুর্ঘটনা, নারী শ্রমিক নিহত স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ভৈরবে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বেলাবোতে প্রধানমন্ত্রীর পক্ষ হতে এক হাজার কৃষক পেল ধান ও সরিষার বীজ বেলাবোতে তানভীর হাসান রুবেলের সমর্থনে নির্বাচনী গণসংযোগ

ভৈরবে পুত্রের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

Reporter Name
Oplus_16908288

২৩ নভেম্বর, এম এ হালিম, ভৈরব প্রতিনিধিঃ

ভৈরবে বৃদ্ধ মাকে মারধোর ও ভরণ- পোষণ না করায় পুত্রের বিরুদ্ধে নির্যাতনের থানায় ও উপজেলা নির্বাহী কমর্মকতর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে অসহায় বৃদ্ধ মা আয়শা ( ৮৩)। লিখিত অভিযোগে জানাযায়, শিমুল কান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের আয়শা বেগমের একমাত্র পুত্র মানিক মিয়া দীর্ঘ ১০/১৫ বছর যাবৎ মায়ের ভরণ- পোষণ দেখভাল করেনা। সে তার ঘরে নেশাখোরদের নিয়ে প্রায়ই নেশায় আসক্ত থাকে। তাছাড়া বৃদ্ধ মায়ের আশ্রিত ঘরটি দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে । বৃষ্টি এলে বৃষ্টির পানি পড়ে স্যাতস্যতে থাকে ঘরটি। একদিকে বয়সের ভারে বিভিন্ন রোগ- শোক শরীরে বাসা বেঁধেছে। তারমধ্যে ভাঙ্গা ঘরে বৃষ্টির পানি আর বাতাস ঢুকে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন বৃদ্ধা এ নারী । সামনে শীত এলে হিমেল হাওয়া ঘরে ঢুকে কষ্ট আরো বাড়িয়ে দিবে কয়েক গুণ । তাই মায়ের কষ্ট লাঘবে জরাজীর্ণ ঘরটি মেরামতের উদ্যোগ নেয় বৃদ্ধার বিধবা মেয়ে হেলেনা বেগম। কিন্তু পাষাণ মানিক ঘর মেরামতে বাঁধা হয়ে দাড়ায়। ঘর মেরামত করতে গেলে তার বোন হেলেনা কে অকথ্য ভাষায় গালাগালি করে তাকে মারধোর করতে তেড়ে আসে। এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা এগিয়ে এলে তাদের কথা ও মানেনা। এলাকার কারো কথা কর্ণপাত করেনি পাষাণ মানিক ।
এ বিষয়ে হেলেনা বেগম জানান,তার বয়স্ক মাকে তার ভাই মানিক মিয়া ভরণ- পোষণ তো দেয়না। এমনকি ভাঙ্গা ঘর মেরামত করার সাধ্য আমার মায়ের নেই । আমার ও স্বামী নেই । কোন রকমে টানাপোড়েনে সংসার চলছে । তারপরও মায়ের ঘরটি মেরামতের উদ্যোগ নেই । কিন্তু সেই ঘরটি ও মেরামত করতে বাধাঁ দেয়। এমনকি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে মেরে ফেলার জন্য তেড়ে আসে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় বৃদ্ধা নারী আয়শা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে । তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ জানান, বৃদ্ধা নারী আয়শা বেগম কে তার পুত্র ভরণপোষণ করেনা এবং বিভিন্ন সময় মারধোর করে এমনকি জরাজীর্ণ ঘরটি ও মেরামতে বাঁধা দিচ্ছে বলে লিখিত অভিযোগ পেয়েছি।

 

.