এম আর ওয়াসিম বিশেষ প্রতিনিধি:
ভৈরবে এসআরবি-১৪ এর সদস্যরা বিশেষ অভিযান পরিচানা করে প্রাইভেট কারসহ ৮৬৫ বোতল ভারতীয় (Eskuf) সিরাপ উদ্ধার ১মাদক কারবারী ১ মাদকআটক, প্রাইভেট কার জব্দ।
এসআরবি-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৬৫ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এসআরবি সূত্রে জানা যায় যে,
গতকাল ২২ নভেম্বর সকাল আনুমানিক ০৯:০৫ ঘটিকায় এসআরবি-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দুর্জয় মোড় এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও আইন-শৃঙ্খলা ডিউটি পালনকালে গোপন সূত্রে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল এলাকা থেকে একটি প্রাইভেট কারযোগে ড্রাইভারসহ তিনজন ব্যক্তি ভারতীয় তৈরি নেশাজাতীয় এসকাফ সিরাপ নিয়ে ভৈরব এলাকার দিকে আসছে।
প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি সকাল ০৯:১৫ ঘটিকায় ভৈরব থানাধীন দুর্জয় মোড়ের ঢাকাগামী লেনে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন সন্দেহভাজন প্রাইভেট কারটিকে থামার সংকেত দিলে সেটি ভৈরব-টু-কিশোরগঞ্জগামী রাস্তার দিকে দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে দুর্জয় মোড়স্থ সরদার হোটেলের সামনে পাকা রাস্তার ওপর প্রাইভেট কারটি রেখে দুইজন আসামি কৌশলে পালিয়ে যায় এবং আভিযানিক দল প্রাইভেট কারসহ একজন আসামিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামির পরিচয়
নিরব মিয়া (২২), জেলা- ময়মনসিংহ।
উদ্ধারকৃত আলামতসমূহ
উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামির হেফাজতে থাকা প্রাইভেট কারটি তল্লাশিকালে তার দেখানো ও বাহির করে দেওয়া মতে ৩টি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় রক্ষিত অবস্থায় নিম্নোক্ত আলামতসমূহ জব্দ করা হয় ৮৬৫ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় এসকাফ সিরাপ।
মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি TOYOTA PREMIO প্রাইভেট কার।
০২টি স্মার্টফোন এবং ০৪টি সিম কার্ড।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ আটককৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব থানার হস্তান্তর করা হয়েছে।