October 12, 2026, 10:32 pm
শিরোনাম:
সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির সাংবাদিক মেহেরুল ইসলাম মোহনের ওপর হামলার অভিযোগে বিএমইউজে র কেন্দ্রীয় সভাপতির তীব্র নিন্দা ও প্রতিবাদ সোনারগাঁয়ে অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগ, তদন্ত চেয়ে পৌর প্রশাসকের কাছে আবেদন রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক ফ্ল্যাটে  মৃত্যুর কারখানা! নকল ঔষধের আড়ালে কোটি টাকার মিশন! নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি “সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করুন” শাহজাহানপুরে ফকরুল হ/ত্যা: বোন ও ভগ্নিপতি গ্রেফতার, তিন দিনের রিমান্ড খিলগাঁও থানায় ওসি সাইফুলের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার, মাদক উদ্ধারেও পুলিশের সাফল্য বেলাব উপজেলার সমকাল প্রতিনিধি আব্দুল  জলিলের একমাত্র সন্তান  প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফের হোয়াইক্যংয়ে শীর্স মাদক কারবারী শাহ আলম মেম্বার -শহিদুল্লাহকে ঘিরে চাঞ্চল্য ভৈরব পৌর নির্বাচন ঘিরে সরব রাজনীতি তফসিল ঘোষণার আগেই পোস্টার-ব্যানারে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা

সাংবাদিক মেহেরুল ইসলাম মোহনের ওপর হামলার অভিযোগে বিএমইউজে র কেন্দ্রীয় সভাপতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name

 

 

নাটোর প্রতিনিধি :

তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং হামলার অভিযোগে জড়িত আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আলহাজ্ব সোহেল আহমেদ বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। তাঁদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়িত্ব পালনের ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি করে। কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, হুমকি কিংবা হয়রানির শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আক্রান্ত সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, **সাংবাদিকদের ওপর হামলা করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না।** স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

**দাবি একটাই—সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দায়ীদের আইনের আওতায় আনতে হবে।**