October 8, 2026, 1:53 am
শিরোনাম:
খিলগাঁও থানায় ওসি সাইফুলের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার, মাদক উদ্ধারেও পুলিশের সাফল্য বেলাব উপজেলার সমকাল প্রতিনিধি আব্দুল  জলিলের একমাত্র সন্তান  প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফের হোয়াইক্যংয়ে শীর্স মাদক কারবারী শাহ আলম মেম্বার -শহিদুল্লাহকে ঘিরে চাঞ্চল্য ভৈরব পৌর নির্বাচন ঘিরে সরব রাজনীতি তফসিল ঘোষণার আগেই পোস্টার-ব্যানারে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা মোহাম্মদপুরের সেইন্ট পল চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজি ওজনের প্রাচীন ঘণ্টা উদ্ধার: ওসির তাৎপর্যে ২৪ ঘণ্টার মধ্যে সাফল্য* শুল্কমুক্ত মদ রাখায় সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের ৪ অবৈধ গুদাম সিলগালা টেকনাফ সমাজসেবা কার্যালয়ে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহে বাধা ভৈরবে ফসলি জমির মাটি কেটে ঢাকায় পাচার, জব্দ ২০ হাজার ঘনফুট মাটিসহ জাহাজ, এক লাখ টাকা জরিমানা  সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট’ স্লোগানে উদযাপিত হলো স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী মিডিয়া পারসোনালিটি” ক্যাটাগরিতে মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পেলেন শামসুল হক মামুন

খিলগাঁও থানায় ওসি সাইফুলের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার, মাদক উদ্ধারেও পুলিশের সাফল্য

Reporter Name

 

সোহেল আহমেদ :

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গত ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত সময়ে খিলগাঁও থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ধারাবাহিক অভিযানে শুধু রাজনৈতিক মামলার আসামিদের গ্রেপ্তার নয়, মাদকবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এ সময়ে উদ্ধার করা হয়েছে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম হেরোইন এবং ৭৫ গ্রাম গাঁজা।

দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান জোরদার করেছেন ওসি সাইফুল। পাশাপাশি বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে।

থানা পুলিশের এ ধারাবাহিক তৎপরতায় খিলগাঁও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে এলাকাকে একটি শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন ওসি সাইফুল—এমনটাই মনে করছেন স্থানীয়দের অনেকে।

খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, অপরাধ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ইতিমধ্যে মাদক সেবনের অপরাধ মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিত টহল, নজরদারি ও আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।

এক নজরে ২২ সেপ্টেম্বর–৬ অক্টোবর

– আওয়ামী লীগ গ্রেপ্তার: ২২ জন
– ইয়াবা: ৫৮৮ পিস
– হেরোইন: ১০ গ্রাম
– গাঁজা: ৭৫ গ্রাম