November 16, 2026, 1:30 am
শিরোনাম:
ভৈরবে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বেলাবোতে প্রধানমন্ত্রীর পক্ষ হতে এক হাজার কৃষক পেল ধান ও সরিষার বীজ বেলাবোতে তানভীর হাসান রুবেলের সমর্থনে নির্বাচনী গণসংযোগ সাংবাদিক গাজিউল হকের মায়ের মৃত্যুতে বিএমইউজে, ফেনী জেলা কমিটির গভীর শোক বেলাবোতে জাতীয় সমবায় দিবস পালিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা মনোনীত হলেন সমাজসেবক প্রতিবাদী কন্ঠস্বর ছেবর আলম ১৪ বছর পর কক্সবাজারের ক্রাউন প্যাসিফিক হোটেল পরিদর্শনে ডেসটিনি চেয়ারম্যান রফিকুল আমীন ও হোটেলের এমডি খোরশিদ আলম সাভারে দুর্গাপূজার বরাদ্দের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে জিয়ানগরে সুপারি চুরির অভিযোগে ধাওয়া, ভ্যান-সাইকেলের সংঘর্ষে যুবকের পা ভাঙল প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুম সাংবাদিক আব্দুর রহমান খান (ওমর)-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা পরিদর্শন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর

Reporter Name

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগী সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রবিবার (১৬ই আগস্ট) বিকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছয়তলা বিশিষ্ট নতুন আইসোলেশন ভবনের উদ্‌বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগী সেবার মান বাড়াতে তিনি প্রতিমুহূর্তে হাসপাতালের পরিচালক এবং গণপূর্ত অধিদপ্তরের (চডউ) প্রকৌশলীর সঙ্গে কথা বলে বিষয়গুলো নজরদারিতে রাখছেন। হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান।

তিনি জানান, হাসপাতালের লাইটিং ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে ইতোমধ্যে সভা করা হয়েছে। খুব শীঘ্রই এসব বাস্তবায়নের মাধ্যমে প্রত্যক্ষ অগ্রগতি পরিলক্ষিত হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রমুখ।