এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক পৃথক অভিযানে ৩৬ পিস ইয়াবা সহ ২ জন কে মোবাইল কোর্টের মাধ্যমে আটক করে জেল জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
কিশোরগঞ্জের ভৈরবে টাস্কফোর্সের অভিযানে ভৈরব উপজেলা সহকারী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কমিশনার ভূমি ও আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল এর কর্তৃক মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৩৬(ছয়ত্রিশ)পিস ইয়াবা ট্যাবলেট ২ জন কে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করা হয়।
আজ ১৯ আগস্ট বুধবার বিকালে ভৈরব পৌর শহরের
পলতাকান্দা ও চন্ডিবের এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলো মনির হোসেন(৪০), পিতা-মৃত: ফরিদ মিয়া ,মাতা:আবেদা সুলতান সাং চন্ডিবের দক্ষিণ পাড়া,
মো:মুন্না মিয়া(৩৪),পিতা:মৃত: খোরশেদ মিয়া, মাতা: মৃত: আনোয়ারাবেগম,সাং:চন্ডিবের দক্ষিণ পাড়া।
পরে আসামীদের বিরুদ্ধে পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর ও উপ-পরিদর্শক মো:সাইকুল ইসলাম তালুকদার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ.এইচ.এম আজিমুল হক প্রসিকিউশন দায়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামি মনির হোসেন কে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৭০০০(সাত হাজার )টাকা অর্থদন্ড এবং আসামী মো:মুন্না মিয়া কে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ (একশত) টাকা অর্থদন্ড প্রদান করেন।