August 31, 2026, 6:59 am
শিরোনাম:
২০০০ পিস ইয়াবা টেবলেট সহ এক মাদক কারবারী কে আটক। ইতালির  উদিনে ২দিনব্যাপী ভ্রাম্যমাণ সেবা: মিলান কনস্যুলেটের সেবার মানে প্রবাসীদের ব্যাপক সন্তোষ ত্যাগ-সংগ্রাম আর সাংগঠনিক দক্ষতায় আলোচনায় যুব নেতা আবদুল শুক্কুর চাহিদার সাথে সংগ্রহ এবং বাজারজাতে সামঞ্জস্য না থাকায় ইলিশের দাম নাগালের বাইরে: ভৈরবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম। কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস খাগড়াছড়িতে মাদকের শিকড় উপড়ে ফেলা হবে ডিআইজি – আবদুল কুদ্দুছ চার বছরেও ঘরে জ্বলেনি আলো, তবুও নিভেনি উম্মে হানির স্বপ্ন গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্য হত্যা মামলায় নেই আটক আসামিদের নাম গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। প্রতিবন্ধী নন ও অযোগ্যরা পাচ্ছেন ভাতা।

ইতালির  উদিনে ২দিনব্যাপী ভ্রাম্যমাণ সেবা: মিলান কনস্যুলেটের সেবার মানে প্রবাসীদের ব্যাপক সন্তোষ

Reporter Name

 

সজীব আল হোসাইন!
ইতালির উত্তরাঞ্চলীয় শহর উদিনে (Udine) ২দিনব্যাপী কনস্যুলার সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।এই ভ্রাম্যমাণ ক্যাম্প থেকে উদিন ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে কনস্যুলার সেবা গ্রহণ করেছেন।মিলান কনস্যুলেট জেনারেলের বর্তমান সেবার মান, দ্রুত কার্যকারিতা এবং কর্মকর্তাদের আন্তরিকতায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় প্রবাসীরা।কনস্যুলেট সংশ্লিষ্টদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে দীর্ঘদিনের ভোগান্তি কমেছে বলে জানিয়েছেন তারা।সেবাগ্রহীতারা জানান,বর্তমান কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলমের সুনির্দিষ্ট ও দূরদর্শী নির্দেশনায় কনস্যুলেটের প্রতিটি বিভাগ এখন অনেক বেশি সক্রিয়। বিশেষ করে কনসাল ও দূতালয় প্রধান শরিফুল ইসলাম এবং শ্রম কনসাল মিস মেহরুবা ইসলামসহ ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা অত্যন্ত ধৈর্যের সাথে শুনছেন এবং দ্রুত সমাধানের তাৎক্ষণিক উদ্যোগ নিচ্ছেন।প্রবাসীদের তথ্যমতে,পাসপোর্ট নবায়ন,এনআইডি (NID) সংক্রান্ত জটিলতা নিরসন এবং ইতালির শ্রমবাজার সংশ্লিষ্ট বিভিন্ন আইনি পরামর্শ ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধনের ক্ষেত্রে মিলান কনস্যুলেটের কর্মকর্তারা এখন আগের চেয়ে অনেক বেশি বন্ধুসুলভ ও আন্তরিক আচরণ করছেন।ক্যাম্পে আসা প্রবাসীরা জানান,আগে যেখানে সাধারণ সেবা পেতেই মিলান শহরে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, এখন ঘরের কাছে ভ্রাম্যমাণ সেবা পাওয়ায় সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হচ্ছে। নিয়মতান্ত্রিকভাবে দ্রুততম সময়ে কাজ শেষ করতে পেরে মিলান কনস্যুলেটের এই প্রবাসীবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রবাসী কমিউনিটির নেতারা।