এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক এক মাদক কারবারী কে আটক করে ভৈরব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেল এর সদস্যরা।
আজ ৩০ আগস্ট রোববার ভৈরব থানাধীন দূর্জয়মোড়ের পূর্ব পাশে সিলেট বাসষ্ট্যান্ড এলাকাস্থ মেসার্স উমেদ আলী শাহ ফল ভান্ডারের সামনে রাস্তার উপর ময়মনসিংহ গামী সিলেট-ময়মনসিংহ সাগরিকা নামীয় বাস (যার রেজি নম্বর ঢাকা মেট্ট্রো-ব ১২-৬০৮৪)এর ভিতর। ভিতর তল্লাশি চালিয়ে এক যুবকের দেহ তল্লাশী করে তার জামার ভিতর বিশেষ কায়দায় লুকানো থাকা অবস্থায় পাওয়া যায়।
আসামীদের নাম ও ঠিকানা:মো: আজাদ খান (৩৬), পিতা- মো:আজমান খান ,মাতা: মৃত আফতেরা বেগম সাং:খানপাড়া থানা: বিশ্বনাথ জেলা: সিলেট। ২০০০ হাজার)পিস ইয়াবাআসামীর পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটের ভিতর প্রাপ্ত থেকে পাওয়া যায়।
আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় ০১(এক)টি নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।