September 3, 2026, 6:32 am
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায়  বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবিতে  আইন কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ: উত্তীর্ণ হয়ে ডাক্তার হলেন প্রয়াত সাংবাদিক আব্দুর রহমান খান ওমর এর বড় ছেলে মো. শাফায়েত রহমান খান (ইওমে) কক্সবাজার   জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে রেঞ্জ ডিআইজির হাত থেকে পুরুষ্কার গ্রহণ টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম! কক্সবাজারের হিমছড়ি পুলিশ ফাঁড়ির নবনির্মিত ব্যারাক ভবনের উদ্বোধন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি টেকনাফে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা ২০০০ পিস ইয়াবা টেবলেট সহ এক মাদক কারবারী কে আটক। ইতালির  উদিনে ২দিনব্যাপী ভ্রাম্যমাণ সেবা: মিলান কনস্যুলেটের সেবার মানে প্রবাসীদের ব্যাপক সন্তোষ ত্যাগ-সংগ্রাম আর সাংগঠনিক দক্ষতায় আলোচনায় যুব নেতা আবদুল শুক্কুর

কক্সবাজার   জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে রেঞ্জ ডিআইজির হাত থেকে পুরুষ্কার গ্রহণ টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম!

Reporter Name

 

আলমগীর আকাশ
টেকনাফ,কক্সবাজার:

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন ও বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে এতে জেলায় শ্রেষ্ঠ (ওসি) অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম। এসময় আরও পুরস্কার গ্রহণ করেন টেকনাফ থানার ওসি তদন্ত সুকান্ত, এস আই খায়রুল, আবদুস সালাম।

কক্সবাজার জেলা সফরের অংশ হিসেবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম অদ্য ০২ সেপ্টেম্বর২৬ইং জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করেন।

ডিআইজি প্রধান অতিথি হিসেবে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন এবং মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে তাদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

এসময় তিনি ফোর্সের দক্ষতা ও প্রস্তুতি যাচাই করেন এবং বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেড পরিদর্শন শেষে কক্সবাজার জেলার পুলিশ সুপার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কল্যান সভায় জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ।

পুরস্কার হিসেবে অফিসার ও ফোর্সের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন।

তিনি ড্রেসরুলস যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং সর্বোপরি মানবিক আচরণের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।