September 3, 2026, 5:00 am
শিরোনাম:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ: উত্তীর্ণ হয়ে ডাক্তার হলেন প্রয়াত সাংবাদিক আব্দুর রহমান খান ওমর এর বড় ছেলে মো. শাফায়েত রহমান খান (ইওমে) কক্সবাজার   জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে রেঞ্জ ডিআইজির হাত থেকে পুরুষ্কার গ্রহণ টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম! কক্সবাজারের হিমছড়ি পুলিশ ফাঁড়ির নবনির্মিত ব্যারাক ভবনের উদ্বোধন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি টেকনাফে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা ২০০০ পিস ইয়াবা টেবলেট সহ এক মাদক কারবারী কে আটক। ইতালির  উদিনে ২দিনব্যাপী ভ্রাম্যমাণ সেবা: মিলান কনস্যুলেটের সেবার মানে প্রবাসীদের ব্যাপক সন্তোষ ত্যাগ-সংগ্রাম আর সাংগঠনিক দক্ষতায় আলোচনায় যুব নেতা আবদুল শুক্কুর চাহিদার সাথে সংগ্রহ এবং বাজারজাতে সামঞ্জস্য না থাকায় ইলিশের দাম নাগালের বাইরে:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ: উত্তীর্ণ হয়ে ডাক্তার হলেন প্রয়াত সাংবাদিক আব্দুর রহমান খান ওমর এর বড় ছেলে মো. শাফায়েত রহমান খান (ইওমে)

Reporter Name
Oplus_16908288

 

বিশেষ প্রতিনিধি: আজ বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর চূড়ান্ত পেশাগত (ফাইনাল প্রফ) মে-২০২৬ ও জানুয়ারি-২০২৬ সেশনের এমবিবিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত এই ফলাফলে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করেছেন মো. শাফায়েত রহমান খান (ইওমে)।

তিনি মহাখালী, ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে তাঁর সমাপনী পরীক্ষায় মেডিসিন, সার্জারি এবং গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স বিষয়সমূহে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

মো. শাফায়েত রহমান খান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন নোয়াগাঁও গ্রামের ঐতিহ্যবাহী ‘খান বাড়ি’র সন্তান। তাঁর পিতা দৈনিক ফ্রন্টিয়ার নিউজ – এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং জেলা প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া প্রাক্তন সভাপতি, প্রবীণ জ্যেষ্ঠ সাংবাদিক প্রয়াত মো. আব্দুর রহমান খান (ওমর)। তাঁর নানা বাড়ি সরাইল উপজেলার উচালিয়াপাড়া ঐতিহ্যবাহী ‘মুনসেফ বাড়ি’।

আজ ফলাফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হয়ে সদ্য পাস করা এই চিকিৎসক মহান আল্লাহর প্রতি গভীর শুকরিয়া প্রকাশ করেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। মহান আল্লাহর অশেষ রহমতে আমি আজ এমবিবিএস পাস করেছি। কিন্তু জীবনের সবচেয়ে আনন্দের এই দিনে ভীষণ মনে পড়ছে আমার পাপার কথা। পাপা, আপনি আজ আমার পাশে নেই; অথচ আপনি থাকলে আমার এই আনন্দ আজ পূর্ণতা পেত। আপনার মুখের সেই গর্বিত হাসিটা দেখেই আমার আজকের সাফল্যটা সত্যিকারের সম্পূর্ণ মনে হতো।”

বাবার স্বপ্ন পূরণের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “বাবার স্বপ্ন ছিল আমি যেন একজন মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করি। আজ বাবার দেওয়া সেই সাহস ও বিশ্বাসকেই সম্বল করে তাঁর স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি আমার এই অর্জন পাপা আপনাকে উৎসর্গ করলাম। সবাই আমার বাবার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।”

একইসাথে তিনি তাঁর সম্মানিত শিক্ষকমণ্ডলী, প্রিয় মা, ভাই, আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, একজন আদর্শ ও মানবিক ডাক্তারের সকল দায়বদ্ধতা তিনি মেনে চলবেন এবং আমৃত্যু অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রদান করে যাবেন। ভবিষ্যতে যেন উচ্চতর শিক্ষা গ্রহণ করে আরও ভালো ডাক্তার হতে পারেন এবং চিকিৎসা ক্ষেত্রে নিজেকে বহু দূর এগিয়ে নিয়ে যেতে পারেন, সেজন্য তিনি সকলের নিকট দোয়াপ্রার্থী।