September 3, 2026, 7:58 am
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায়  বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবিতে  আইন কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ: উত্তীর্ণ হয়ে ডাক্তার হলেন প্রয়াত সাংবাদিক আব্দুর রহমান খান ওমর এর বড় ছেলে মো. শাফায়েত রহমান খান (ইওমে) কক্সবাজার   জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে রেঞ্জ ডিআইজির হাত থেকে পুরুষ্কার গ্রহণ টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম! কক্সবাজারের হিমছড়ি পুলিশ ফাঁড়ির নবনির্মিত ব্যারাক ভবনের উদ্বোধন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি টেকনাফে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা ২০০০ পিস ইয়াবা টেবলেট সহ এক মাদক কারবারী কে আটক। ইতালির  উদিনে ২দিনব্যাপী ভ্রাম্যমাণ সেবা: মিলান কনস্যুলেটের সেবার মানে প্রবাসীদের ব্যাপক সন্তোষ ত্যাগ-সংগ্রাম আর সাংগঠনিক দক্ষতায় আলোচনায় যুব নেতা আবদুল শুক্কুর

ব্রাহ্মণবাড়িয়ায়  বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবিতে  আইন কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

Reporter Name

 

এহসানুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়া

বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন আইন কলেজের শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্ধারিত বিভিন্ন ফি কমিয়ে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্যের বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফি নেওয়া হচ্ছে। কোনো কোনো কলেজে মাসিক ৩০০ টাকা ফি নেওয়া হলেও কোথাও কোথাও তা ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।

বক্তারা বলেন, অনেক শিক্ষার্থী সীমিত আয়ের পরিবারের সন্তান। তাই তাঁদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ফি কমানো প্রয়োজন। শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করে এমন ফি পুনর্বিবেচনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা। অচিরেই তাদের ন্যায্য দাবি মানা না হলে
ঢাকা – সিলেট মহাসড়ক সহ রেলপথ অবরোধ করবে শিক্ষার্থীরা

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক এহসানুল হক রিপন,
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন
ইমরান হুসাইন, আল আমিন, হেপী সরদার, মাহমুদা, রুবানা রিয়া, মো; এনামুল হক অপু,
এনামুল ইসলাম দুর্জয়, আব্দুল আজিজ, শাম্মি আক্তার , ফাহিমা আক্তার মুন্নী , মোহাম্মদ সজিব মিয়া, মো : রনি মিয়া। তুহিদুল উদ্দিন, জিন্নাত, আবুল হাসনাত ভুইয়া প্রমুখ।