September 5, 2026, 4:49 am
শিরোনাম:
বিটিএন বাংলার সম্পাদক ও প্রকাশক এডভোকেট আসাউজ্জামান জুয়েলের জন্মদিন আজ ‘বরহামগঞ্জ’ নামেই শিবচরের পরিচয়, ডাকঘরের নাম বদলের সিদ্ধান্তে  ক্ষুব্ধ স্থানীয়রা। পূনর্বিবেচনার দাবি শিবচরবাসীর রামু থানায় ‘দালালমুক্ত’ সেবা ও মাদকবিরোধী তৎপরতা: বদলাচ্ছে আইনশৃঙ্খলার চিত্র, প্রশংসায় নবাগত ওসি।। ব্রাহ্মণবাড়িয়ায়  বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবিতে  আইন কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ: উত্তীর্ণ হয়ে ডাক্তার হলেন প্রয়াত সাংবাদিক আব্দুর রহমান খান ওমর এর বড় ছেলে মো. শাফায়েত রহমান খান (ইওমে) কক্সবাজার   জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে রেঞ্জ ডিআইজির হাত থেকে পুরুষ্কার গ্রহণ টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম! কক্সবাজারের হিমছড়ি পুলিশ ফাঁড়ির নবনির্মিত ব্যারাক ভবনের উদ্বোধন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি টেকনাফে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা

বিটিএন বাংলার সম্পাদক ও প্রকাশক এডভোকেট আসাউজ্জামান জুয়েলের জন্মদিন আজ

Reporter Name

 

​নিজস্ব প্রতিবেদক:

আজ ৫ সেপ্টেম্বর, জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘বিটিএন বাংলা’র সম্পাদক ও প্রকাশক, কিশোরগঞ্জ জজ কোর্টের এডভোকেট আসাউজ্জামান জুয়েলের জন্মদিন। ১৯৯৩ সালের এই দিনে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এক সম্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

​শিক্ষাজীবনে তিনি এক উজ্জ্বল মেধার স্বাক্ষর রেখেছেন। ২০০৯ সালে মাধ্যমিক (এসএসসি) ও ২০১১ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) জিপিএ সফলতা নিয়ে সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ২০১৪ সালে বিএসএস (BSS), ২০১৮ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) এবং ২০২৩ সালে কৃতিত্বের সাথে এলএলবি (LL.B) ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে ২০২৬ সালে তিনি এডভোকেট হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ লাভ করে কিশোরগঞ্জ জজ কোর্টে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেন।

​তিনি শুধু আইন পেশাতেই সীমাবদ্ধ নন; সংবাদ প্রকাশনা ও সাংবাদিকতার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালনেও সক্রিয়। বর্তমানে তিনি ‘বিটিএন বাংলা’র সম্পাদক ও প্রকাশক এবং ‘কালের নতুন সংবাদ’-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন’ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

​শুভ জন্মদিন উপলক্ষে বিটিএন বাংলার সম্পাদক এডভোকেট আসাউজ্জামান জুয়েল তাঁর সকল পাঠক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একই সাথে তিনি তাঁর আগামী পথচলার জন্য সকলের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থনা করেন।