September 8, 2026, 10:15 am
শিরোনাম:
ভাটারা এলাকায় গাড়ি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ডিএ কর্পোরেশনের প্রোপাইটার শিশির গ্রেপ্তার। চিত্রনায়ক সালমান শাহের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জোরালো আন্দোলন ও মানববন্ধন অনুষ্ঠিত রাজারহাটে তিস্তায় বসতভিটা হারানো দু:খী রাবেয়ার পাশে দাড়ালেন মানবিক ইউএনও তানজিলা তাসনিম ​কিশোরগঞ্জের বালিখলা মাছের ঘাট: হাওরের রূপালি মাছে মুখর পাইকারি বাজার, প্রতিদিন কোটি টাকার লেনদেন বিটিএন বাংলার সম্পাদক ও প্রকাশক এডভোকেট আসাউজ্জামান জুয়েলের জন্মদিন আজ ‘বরহামগঞ্জ’ নামেই শিবচরের পরিচয়, ডাকঘরের নাম বদলের সিদ্ধান্তে  ক্ষুব্ধ স্থানীয়রা। পূনর্বিবেচনার দাবি শিবচরবাসীর রামু থানায় ‘দালালমুক্ত’ সেবা ও মাদকবিরোধী তৎপরতা: বদলাচ্ছে আইনশৃঙ্খলার চিত্র, প্রশংসায় নবাগত ওসি।। ব্রাহ্মণবাড়িয়ায়  বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবিতে  আইন কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ: উত্তীর্ণ হয়ে ডাক্তার হলেন প্রয়াত সাংবাদিক আব্দুর রহমান খান ওমর এর বড় ছেলে মো. শাফায়েত রহমান খান (ইওমে) কক্সবাজার   জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে রেঞ্জ ডিআইজির হাত থেকে পুরুষ্কার গ্রহণ টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম!

ভাটারা এলাকায় গাড়ি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ডিএ কর্পোরেশনের প্রোপাইটার শিশির গ্রেপ্তার।

Reporter Name

সিটি রিপোর্টার:
রাজধানীর ভাটারা থানা এলাকায় গাড়ি আত্মসাৎ, প্রতারণা এবং গ্রাহকদের প্রি-অর্ডারের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইমন রহমান শিশির নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় ভাটারা থানা পুলিশ তাকে তার অফিস থেকে গ্রেপ্তার করে। অভিযুক্ত শিশির ডিএ কর্পোরেশনের প্রোপাইটার হিসেবে পরিচিত।
স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, শিশির গত এক বছর ধরে ভাটারা এলাকার একটি শোরুমে ব্যবসা পরিচালনার আড়ালে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। তিনি অন্য ব্যবসায়ীদের গাড়ি ব্যবসার কথা বলে বা দেখানোর নাম করে শোরুমে নিয়ে আসতেন। এরপর সেই গাড়িগুলো অন্য গ্রাহকদের দেখিয়ে প্রি-অর্ডারের নামে অগ্রিম হিসেবে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি গ্রাহকদের গাড়ি বা টাকা কোনোটিই বুঝিয়ে দেননি।
অন্য ব্যবসায়ীদের বিক্রির জন্য দেওয়া গাড়ি আত্মসাৎ করা এবং গ্রাহকদের টাকা বছরের পর বছর আটকে রাখার বহু গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব প্রতারণায় অতিষ্ঠ হয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী একত্রিত হয়ে সোমবার রাতে তার অফিস ঘেরাও করেন। পরবর্তীতে খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিশিরকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ও গ্রাহকদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।