September 12, 2026, 10:52 am
শিরোনাম:
ভৈরবে রুবেল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার গভীর রাতে মানুষের দুয়ারে এমপি হানজালা, হাতে খাবারের প্যাকেট রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যপক অনিয়ম ও দূর্নীতি পর্ব ১ হারানো বিজ্ঞপ্তি ***হারানো বিজ্ঞপ্তি*** এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন শীর্ষ দুই পদে তুষার-রোমান, সাংগঠনিক দায়িত্বে শিবচরের দুর্জয় গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা ভাটারা এলাকায় গাড়ি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ডিএ কর্পোরেশনের প্রোপাইটার শিশির গ্রেপ্তার। চিত্রনায়ক সালমান শাহের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জোরালো আন্দোলন ও মানববন্ধন অনুষ্ঠিত রাজারহাটে তিস্তায় বসতভিটা হারানো দু:খী রাবেয়ার পাশে দাড়ালেন মানবিক ইউএনও তানজিলা তাসনিম

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন শীর্ষ দুই পদে তুষার-রোমান, সাংগঠনিক দায়িত্বে শিবচরের দুর্জয়

Reporter Name

 

ঝুমুর আক্তার
শিবচর মাদারীপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত ৩১ সদস্যের এ কমিটিতে মো. মনিরুল ইসলাম ভূঁইয়া (তুষার ভূঁইয়া) আহ্বায়ক এবং ইয়াজ্জেম হোসেন রোমান সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন। একই কমিটিতে শিবচরের ফেরদৌস খান দুর্জয়কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি মাদারীপুর জেলা কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষর রয়েছে।

নবগঠিত কমিটিতে আতিকুর রহমান হাওলাদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. ফরহাদ হোসেনকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন মো. মনির হোসেন, রাজু আহমেদ, তুষার সব্যসাচী, বিপ্লব কাজী, হাসিবুল হাসান ও রেজাউল করিম। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন মহসিন ফকির, লায়ন আলমগীর হোসেন, শেখ মাসুদ, রুবেল মাহমুদ, মো. আবেদ আবদুল্লাহ ও মো. হেলাল উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে ফেরদৌস খান দুর্জয়ের সঙ্গে দায়িত্ব পেয়েছেন নেয়ামত উল্লাহ ও মো. হাসিবুল্লাহ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মেরাজুল ইসলাম, মো. বিপ্লব, সোহাগ বেপারী ও ওবায়দুল মোল্লা।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে এমডি রাশেদুল ইসলাম মোল্লাকে। প্রচার সম্পাদক ইকতিয়ার আহমেদ, দপ্তর সম্পাদক মো. মাহমুদুল আলম (বাপ্পি মুন্সি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী কনা, নারী বিষয়ক সম্পাদক দিয়া ইসলাম এবং শ্রম ও সমাজকল্যাণ সম্পাদক সেলিম মোল্লা দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. আবদুর রহমান মিঠু শিকদার, রাহাত হোসেন, মামুন মাতুব্বর, সূর্য মিয়া মোল্লা, এস.এম. মাহবুবুল হাসান, বিথি আক্তার, মাসুম বিল্লাহ, কামরুল হাসান, শাহিন ভূঁইয়া, মুশফিক রহমান রঞ্জু, জহিরুল ইসলাম, সোহেল সরদার, কিরন আক্তার, মোহাম্মদ আমিনুর রহমান ও মোহাম্মদ বেলাল শাহ মিয়াজী।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটিতে সদস্যদের নামের ক্রমকে জ্যেষ্ঠতার ক্রম হিসেবে বিবেচনা করা হবে না। আগামী ছয় মাস এ কমিটি মাদারীপুর জেলায় এনসিপির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে মাদারীপুরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয়ভাবে অনুমোদিত নেতৃত্ব ও দায়িত্বশীলদের কাঠামো নির্ধারিত হলো।