September 13, 2026, 2:52 am
শিরোনাম:
গর্জনিয়ায় গোলাম মাওলার অসমাপ্ত স্বপ্ন পূরণে শায়লা, নারী-পুরুষের মিছিলে জনসমুদ্রে মতবিনিময় সভা।। ভৈরবে রুবেল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার গভীর রাতে মানুষের দুয়ারে এমপি হানজালা, হাতে খাবারের প্যাকেট রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যপক অনিয়ম ও দূর্নীতি পর্ব ১ হারানো বিজ্ঞপ্তি ***হারানো বিজ্ঞপ্তি*** এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন শীর্ষ দুই পদে তুষার-রোমান, সাংগঠনিক দায়িত্বে শিবচরের দুর্জয় গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা ভাটারা এলাকায় গাড়ি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ডিএ কর্পোরেশনের প্রোপাইটার শিশির গ্রেপ্তার। চিত্রনায়ক সালমান শাহের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জোরালো আন্দোলন ও মানববন্ধন অনুষ্ঠিত

গর্জনিয়ায় গোলাম মাওলার অসমাপ্ত স্বপ্ন পূরণে শায়লা, নারী-পুরুষের মিছিলে জনসমুদ্রে মতবিনিময় সভা।।

Reporter Name

 

কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম মাওলা চৌধুরীর সহধর্মিণী শায়লা পারভীন। তাঁকে প্রার্থী করার দাবিতে আয়োজিত মতবিনিময় সভায় শত শত নারী ও পুরুষ মিছিলসহকারে অংশ নিয়ে সমর্থন জানিয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গর্জনিয়া থোয়াঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সভাটি একপর্যায়ে জনসমাবেশে রূপ নেয়।
সভায় সভাপতিত্ব করেন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি আব্দুল লতিফ। চেয়ারম্যান প্রার্থী শায়লা পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়া ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

মতবিনিময় সভায় আবেগঘন বক্তব্য দেন শায়লা পারভীনের ছোট ছেলে অনুরাগ চৌধুরী অনু। তিনি তাঁর বাবা মরহুম গোলাম মাওলা চৌধুরীর রাজনৈতিক ও সামাজিক ভূমিকা তুলে ধরে বলেন, তাঁর বাবা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গর্জনিয়া বিএনপির একজন কাণ্ডারি।
অনুরাগ বলেন, তাঁর বাবার স্বপ্ন ছিল গর্জনিয়ার জনগণকে সঙ্গে নিয়ে ইউনিয়নটিকে একটি তিলোত্তমা ইউনিয়নে পরিণত করা। চেয়ারম্যান থাকাকালে তাঁর নেতৃত্বে গর্জনিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, “বাবা আমাদের মাঝে নেই, কিন্তু গর্জনিয়াকে নিয়ে তাঁর স্বপ্ন এখনো আমাদের হৃদয়ে আছে। তাঁর অসমাপ্ত স্বপ্ন পূরণ করতেই আমার মা শায়লা পারভীন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন।”
অনুরাগ আরও বলেন, গর্জনিয়ার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তাঁর মায়ের মাধ্যমে মরহুম গোলাম মাওলা চৌধুরীর অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়াই তাঁদের পরিবারের লক্ষ্য।
মতবিনিময় সভায় গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী ও পুরুষ মিছিল করে মতবিনিময় সভায় যোগ দেন। তাঁরা শায়লা পারভীনের প্রার্থিতার প্রতি সমর্থন জানান। নারীদের ব্যাপক অংশগ্রহণে সভাস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শায়লা পারভীন বলেন, গর্জনিয়া দীর্ঘদিন ধরে নানা দিক থেকে অবহেলিত। নির্বাচিত হলে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলসহ আনাচে-কানাচে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কাজ করবেন। বিশেষ করে নারী শিক্ষা ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, গর্জনিয়ায় নারীরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাসহ নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও নারীদের ভাগ্যোন্নয়নে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে।

সভায় গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আরিফুল ইসলাম পান্নু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক সুলতান আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ শহিদ, মহিলা দলের সভাপতি রওশন আক্তার, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোবারক হোসেন, কৃষকদলের সদস্য সচিব মোহাম্মদ তৈয়ব উল্লাহ, যুবদলের দপ্তর সম্পাদক আবু সায়েদ পারভেজ ও সহসাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জনি বক্তব্য দেন।
এ ছাড়া জেলা তাঁতীদলের সদস্য মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য জহির উদ্দিন ও স্থানীয় শিক্ষাবিদ লিটন মাস্টার বক্তব্য দেন।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা হামিদুল হক, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদশা আলম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাহ উদ্দিন। বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েদুর রহমান সায়েদ।
গোলাম মাওলা চৌধুরীর রাজনৈতিক পরিচিতি ও সাবেক চেয়ারম্যান হিসেবে ভূমিকার পাশাপাশি তাঁর পরিবারের পক্ষ থেকে শায়লা পারভীনের প্রার্থিতা সামনে আসায় গর্জনিয়া ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি এবং নারীদের মিছিল করে অংশগ্রহণ তাঁর প্রার্থিতাকে ঘিরে স্থানীয় পর্যায়ে আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।