September 14, 2026, 2:55 am
শিরোনাম:
জলাতঙ্ক (র‍্যাবিস) : আতঙ্ক নয়, দরকার সচেতনতা – ডা. মো. তাহমিদুর রহমান মল্লিক ছাগলনাইয়া নিউ মার্কেটের পৈতৃক সম্পত্তি সুষ্ঠু বণ্টনের দাবিতে দুই ভাই ও ছয় বোনের আমরণ অনশন টেকনাফের খারাংখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে পথসভা টেকনাফ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ গর্জনিয়ায় গোলাম মাওলার অসমাপ্ত স্বপ্ন পূরণে শায়লা, নারী-পুরুষের মিছিলে জনসমুদ্রে মতবিনিময় সভা।। ভৈরবে রুবেল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার গভীর রাতে মানুষের দুয়ারে এমপি হানজালা, হাতে খাবারের প্যাকেট রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যপক অনিয়ম ও দূর্নীতি পর্ব ১ হারানো বিজ্ঞপ্তি ***হারানো বিজ্ঞপ্তি***

ছাগলনাইয়া নিউ মার্কেটের পৈতৃক সম্পত্তি সুষ্ঠু বণ্টনের দাবিতে দুই ভাই ও ছয় বোনের আমরণ অনশন

Reporter Name

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় পৈতৃক সম্পত্তি ছোট দুই ভাই ও ছয় বোনকে বঞ্চিত করে বড় ভাই এককভাবে ভোগদখল করছেন—এমন অভিযোগে সম্পত্তির সুষ্ঠু বণ্টনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন পরিবারের আট সদস্য।

রোববার বিকেল থেকে ছাগলনাইয়া নিউ মার্কেটের সামনে শাড়ি মহলসহ চারটি দোকানের সুষ্ঠু বণ্টনের দাবিতে এ অনশন কর্মসূচি পালন করছেন তারা। অনশনকারীরা জানিয়েছেন, মার্কেটের সম্পত্তি সুষ্ঠুভাবে বণ্টন না হওয়া পর্যন্ত দোকানগুলো খুলতে দেওয়া হবে না।

অনশনরত পরিবারের সদস্যদের অভিযোগ, ফেনীর পূর্ব ছাগলনাইয়া বেছাগাজী ভূঁইয়া বাড়ির আহমদ হোসেন প্রায় ১১ বছর আগে স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে পড়েন। এ সুযোগে তার বড় ছেলে শাহাদাত হোসেন সুকৌশলে মা-বাবা ও ভাইবোনদের না জানিয়ে বাবার কাছ থেকে কাগজে স্বাক্ষর নিয়ে পৈতৃক সম্পত্তি নিজের নামে করে নেন বলে অভিযোগ করেন তারা।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে পরিবারের সকল সদস্যের উপস্থিতিতে আহমদ হোসেন তার সন্তানদের মধ্যে সম্পত্তি সুষ্ঠুভাবে বণ্টনের নির্দেশ দিয়ে যান বলে দাবি করেন অনশনকারীরা। তবে দীর্ঘ ১১ বছর অতিবাহিত হলেও অন্য ভাইবোনেরা তাদের বাবার সম্পত্তি থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ তাদের।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা ছাগলনাইয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তারা।

রোববার বিকেলে নিউ মার্কেটের সামনে অনশনে অংশ নেন শাহাদাত হোসেনের ছোট ভাই মোক্তার হোসেন ও মঈনুল হোসেন এবং বোন তাহমিনা আক্তার সীমা, সামছুর নাহার, রাজিয়া সুলতানা, রোকসানা আক্তার, ফরিদা আক্তার ও সাহেনা আক্তার।

এ বিষয়ে বড় ভাই শাহাদাত হোসেন ভূঁইয়ার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।