নুরুল কায়সার জুয়েল
কক্সবাজার জেলা প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ এবং বিরোধী দলের নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারের টেকনাফে বিক্ষোভ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী স্টেশনে হোয়াইক্যং দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও সাংগঠনিক সম্পাদক এইচ এম উসমান গণি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্যসচিব জুনায়েদ আলী চৌধুরী।
হোয়াইক্যং ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন নুরী।
এ সময় বক্তব্য দেন হোয়াইক্যং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রিফাত মোহাম্মদ জাকারিয়া, সদস্যসচিব আনোয়ার হোসেন, ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক বাদশা ছিদ্দীক, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুল আলম, কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা উচিত নয়। একই সঙ্গে তারা রাজনৈতিক সহিংসতা, নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টি করে—এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
পথসভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ, সত্য তথ্য যাচাই এবং রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।